অনলাইন, ২৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নওগাঁয় ইউপি কার্যালয়ের পাশের বাড়ি থেকে ১ হাজার ৯০০ কেজি ভিজিডব্লিউবি চাল উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হিজড়াদের দুর্ভোগ আর বঞ্চনার ‘ফাঁদ’ মেডিকেল সনদ হিজড়াদের দুর্ভোগ আর বঞ্চনার ‘ফাঁদ’ মেডিকেল সনদ নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত । তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যালিকাকে বিয়ে; মুখে চুনকালি মাখিয়ে জুতার মালা দিয়ে শ্বশুরবাড়ি থেকেও বিদায় নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন শিশুসহ এক দম্পতি কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে থানার গেটের সামনে সংঘর্ষ, আটক ৫ শ্রীমঙ্গল থেকে অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার দৌলতপুরে পুলিশের পৃথক অভিযান,সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ গ্রেপ্তার ৬ ,গাঁজার গাছ উদ্ধার। দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে নওগাঁয় ৬৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা
হোম › বাংলাদেশ › কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৭ অক্টোবর, ২০২৬ 44
কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দীপ্ত টেলিভিশনের ইউনুছ আলী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, এনটিভির হাসিবুর রহমান হাসিব, ৭১ টিভির রাজু মোস্তাফিজ, চ্যানেল আইয়ের শ্যামল ভৌমিক, ইত্তেফাকের ফজলে ইলাহী স্বপন, নয়া দিগন্তের রেজাউল করিম রেজা, মাই টিভির আশরাফুল হক রুবেল, মানবজমিনের মিজানুর রহমান মিন্টু, সময় টিভির বাদশা সৈকত, ডিবিসির ওয়াহেদুজ্জামান তুহিন, সময়ের আলো পত্রিকার তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সকালের সময়ের ফিরোজ আলম মনু, স্বদেশ প্রতিদিনের শাহীন আহমেদ,জিটিভি ও দৈনিক আমাদের বাংলা কুড়িগ্রাম প্রতিনিধি মো:মিজানুর রহমান, ডেইলি সানের আব্দুল ওয়াহেদ, নিউ এজের গোলাম রব্বানী, ভোরের ডাকের এম রহমান রঞ্জু প্রমুখ।

সভাপতির বক্তব্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান বলেন, দীর্ঘ ৫৯ বছর ধরে কুড়িগ্রাম প্রেস ক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্খার কথা সাহসিকতার সাথে তুলে ধরে আসছে। জেলার প্রতিটি সংকটে এবং অর্জনে গণমাধ্যমকর্মীরা সবসময় সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও কুড়িগ্রামের স্থায়ী নদী ভাঙন প্রতিরোধ, দারিদ্র্য বিমোচনসহ অঞ্চলের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে কুড়িগ্রাম প্রেস ক্লাব আরও জোড়ালো ভূমিকা পালন করে যাবে। তিনি জেলার সার্বিক অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন অতিথিরা।