অনলাইন, ২৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নওগাঁয় ইউপি কার্যালয়ের পাশের বাড়ি থেকে ১ হাজার ৯০০ কেজি ভিজিডব্লিউবি চাল উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হিজড়াদের দুর্ভোগ আর বঞ্চনার ‘ফাঁদ’ মেডিকেল সনদ হিজড়াদের দুর্ভোগ আর বঞ্চনার ‘ফাঁদ’ মেডিকেল সনদ নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত । তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যালিকাকে বিয়ে; মুখে চুনকালি মাখিয়ে জুতার মালা দিয়ে শ্বশুরবাড়ি থেকেও বিদায় নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন শিশুসহ এক দম্পতি কোম্পানীগঞ্জে দাম্পত্য কলহের জেরে থানার গেটের সামনে সংঘর্ষ, আটক ৫ শ্রীমঙ্গল থেকে অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার দৌলতপুরে পুলিশের পৃথক অভিযান,সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ গ্রেপ্তার ৬ ,গাঁজার গাছ উদ্ধার। দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে নওগাঁয় ৬৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা
হোম › বাংলাদেশ › নওগাঁয় ইউপি কার্যালয়ের পাশের বাড়ি থেকে ১ হাজার ৯০০ কেজি ভিজিডব্লিউবি চাল উদ্ধার

নওগাঁয় ইউপি কার্যালয়ের পাশের বাড়ি থেকে ১ হাজার ৯০০ কেজি ভিজিডব্লিউবি চাল উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৭ অক্টোবর, ২০২৬ 1
নওগাঁয় ইউপি কার্যালয়ের পাশের বাড়ি থেকে ১ হাজার ৯০০ কেজি ভিজিডব্লিউবি চাল উদ্ধার
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥


নওগাঁর বদলগাছী উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন একটি বাড়ি থেকে ১ হাজার ৯০০ কেজি ভি.ডব্লিউ.বি চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ডি. জি. এফ. আইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে চালগুলো উদ্ধার করা হয়।


জানা যায়, কোলা ইউপি চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন মঙ্গলবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদে ভি.ডব্লিউ.বি কর্মসূচির চাল বিতরণ শুরু করেন। পরে দুপুর ২টার দিকে ডি.জি.এফ.আইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের রাস্তার পশ্চিম দিকে জনৈক সৈকতের বাড়িতে অনুসন্ধান চালায়। এ সময় সেখানে ৫০ কেজি ধারণক্ষমতার ২৬টি প্লাস্টিকের বস্তা এবং ৩০ কেজি ধারণক্ষমতার ২০টি পাটের বস্তায় মোট ১ হাজার ৯০০ কেজি চাল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধার করা চালগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে চেয়ারম্যানের জিম্মায় জমা রাখা হয়।


এ বিষয়ে চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত উদ্ধার করা চাল তাঁর হেফাজতে থাকবে। কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া চাল গুলো ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হলে এর দায়ভারও তিনি বহন করবেন।


জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি বলেন, উদ্ধার করা চাল গুলো সেখানে কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তীতে এ চাল গুলো গরীব-দুখীদের মাঝে বিতরণ করা হবে।