Columbus, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কমলগঞ্জে ধলাই নদীতে ভাসছে টমটম, নিখোঁজ চালক আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ, বড় পরিসরে অনুসন্ধানে দুদক ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধান পদে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ: হুমায়ুন কবির শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১ গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী কুমিল্লার মুরাদনগরে ইউপি সদস্যকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে অবস্থা নানকের অক্ষত সম্পদ থেকে আয়, ভারতে হুন্ডিতে টাকা পাঠানোর অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার বুলিং ও নতুন আইন নিয়ে আলোচনা ৬ দফা থেকে ৭ দফায় রূপান্তরিত ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ তাইওয়ানের কাছে নতুন অস্ত্র বিক্রি করলে ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি চীনের বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি, গঠনতন্ত্র মেনেই সিদ্ধান্ত: রিজভী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ ব্রিকসের যৌথ ঘোষণাপত্রে যা থাকছে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল
হোম রাজনীতি কমলগঞ্জে ধলাই নদীতে ভাসছে টমটম, নিখোঁজ চালক

কমলগঞ্জে ধলাই নদীতে ভাসছে টমটম, নিখোঁজ চালক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২১ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ 4
কমলগঞ্জে ধলাই নদীতে ভাসছে টমটম, নিখোঁজ চালক

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান টমটমটি উদ্ধার করলেও নিখোঁজ চালকের সন্ধান পাননি।


নিখোঁজ প্রিতম এরিক (পিতু) কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার টমাস এরিকের ছেলে।


স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে প্রিতম এরিক একজন স্থানীয় যাত্রীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে নিজের টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। এ সময় টমটমসহ চালকও পানিতে তলিয়ে যান।


প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর প্রিতম স্থানীয়দের সহায়তার জন্য চিৎকার করেন। খবর পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা দ্রুত নদীতে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাঁদের চোখের সামনেই তিনি পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রা নদীতে নেমে বিভিন্নভাবে তাঁর সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদীর পানিতে থাকা টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।


কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আমাদের মৌলভীবাজারে ডুবুরি দল নেই। তাই সিলেট থেকে ডুবুরি দল আসছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।


এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন বলেন বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ডুবুরি দল আসছে।