Columbus, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
রাজশাহীতে সাংবাদিক সাগর-রুনি, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে ও সারাদেশে সাংবাদিকদের নির্যাতন, হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন মহাদেবপুরে নারী শিক্ষার্থীদের নিয়ে মহিলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা কুমিল্লায় তৈরি হচ্ছে ভারতীয় মেসি বিড়ি, মেশিনসহ গ্রেফতার ৯ ওবায়দুল কাদেরসহ ৭ জনের সম্পত্তির ৫০ শতাংশ জুলাই শহীদ-আহতদের দিতে নির্দেশ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হাসিনাকে ফেরানো গুরুত্বপূর্ণ: জাহেদ উর রহমান কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন চবিতে হলের ভিপিকে পিটিয়ে বের করে দেওয়ার হুমকি, ছাত্রদল নেতার স্বীকারোক্তি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার বড়লেখায় পৃথক অভিযানে ৪টি ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪ BRICS সম্মেলনে স্নাইপার ডিউটিতে অস্ত্র হাতে রিল, দিল্লি পুলিশের কনস্টেবল সাসপেন্ড অবহেলায় ডুবে যাচ্ছে শৈশব: নোয়াখালীর ৯ উপজেলায় ১৯৩ শিশু পানিতে, মৃত্যু ৭২ ফায়ারিং প্রশিক্ষণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, ডিজিএমকে স্ট্যান্ড রিলিজ
হোম বাংলাদেশ কুমিল্লায় তৈরি হচ্ছে ভারতীয় মেসি বিড়ি, মেশিনসহ গ্রেফতার ৯

কুমিল্লায় তৈরি হচ্ছে ভারতীয় মেসি বিড়ি, মেশিনসহ গ্রেফতার ৯

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ 9
কুমিল্লায় তৈরি হচ্ছে ভারতীয় মেসি বিড়ি, মেশিনসহ গ্রেফতার ৯


মো: আখতারুজ্জামান,

কুমিল্লা প্রতিনিধি॥


কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে মেশিন সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় ৬ কার্টুন বিদেশি ব্রান্ডের সিগারেট ও একটি মেশিন জব্দ করা হয়।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশ চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘী সংলগ্ন এলাকায় একটি অবৈধ ডিপুতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


রাতে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক গণেষ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, চলতি বছরের ৪ আগষ্ট নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রাম থেকে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়। প্রশাসন এই সময় কাউকে গ্রেফতার করতে না পারায় পেরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের জিম্মায় রাখা হয়। ৫ আগষ্ট সিগারেট তৈরির মেশিনটি চুরি হয়ে যায়। এই ঘটনায় ইউপি সদস্য আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান একই থানার উপ-পরিদর্শক গণেষ চন্দ্র দাস।


পরে তিনি তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘী সংলগ্ন এলাকায় একটি অবৈধ ডিপুতে অভিযান চালায়। এই সময় ভারতীয় মেসি ব্যান্ডের ৬ কার্টুন সিগারেট জব্দ করে এবং চোরাই হওয়া সিগারেট তৈরির মেশিনটি সহ ৯ জনকে গ্রেফতার করেন।


এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন বলেন, প্রশাসন অভিযানে পাওয়া সিগারেট তৈরির মেশিনটি প্রশাসন আমার জিম্মায় রাখে। চোরের দল ৫ আগষ্ট মেশিনটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আমি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ৬ আগষ্ট নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করি। মঙ্গলবার পুলিশ অভিযান অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম থেকে মেশিনটি উদ্ধার করেন বলে জানতে পেরেছি।


নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক গণেষ চন্দ্র দাস বলেন, নাঙ্গলকোট থানায় দায়ের হওয়া সিগারেট তৈরির মেশিন চুরির মামলায় তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় একটি ডিপুতে অভিযান চালাই। অভিযানের মেশিন দিয়ে বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট তৈরির সময় ৯ জনকে গ্রেফতার করা হয়। এই সময় মেশিন ও ৬ কার্টুন বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। তবে মামলার তদন্তের স্বার্থে গ্রেফতারদের নাম জানাননি তিনি।