Columbus, ৩০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নওগাঁর নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার কলমের মর্যাদা বিকিয়ে গেলে, সাংবাদিকতা হারায় বিশ্বাসযোগ্যতা নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ। আগামীকাল দেশে আসছে সৌদি আরবের আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে লুকিয়ে অভিনব কৌশলে বিদেশী মদ পাচারকালে আটক ১ উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা সভা শ্রীমঙ্গল রেলস্টেশনে টিকিট কালোবাজারিতে যুক্ত ১ যুবককে গ্রেপ্তার আলোচিত সাবানা বেগম হত্যা মামলার চার জনের মৃত্যুদণ্ডাদেশ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১
হোম › রাজনীতি › নওগাঁর নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁর নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:০১ এএম, ৩০ অক্টোবর, ২০২৬ 6
নওগাঁর নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার
NYVB
ডেস্ক রিপোর্ট

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চার সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি চৌকস দল ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে শুক্রবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


মান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মান্দা থানাধীন ৫নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে আসামি শাওন হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন,শ্রীরামপুর গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে ও ৫নং গণেশপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. শাওন হাসান (৩০), শ্রীরামপুর গ্রামের শ্রী গণেশ ঋষির ছেলে যুগল ঋষি (২২), চক কালিদাস গ্রামের মৃত মরু ঋষির ছেলে অনিল ঋষি (৫৮) এবং পার নওগাঁর ৭নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আসিফ আহমেদ (২৬)।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।