Columbus, ৩০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আগামীকাল দেশে আসছে সৌদি আরবের আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে লুকিয়ে অভিনব কৌশলে বিদেশী মদ পাচারকালে আটক ১ উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা সভা শ্রীমঙ্গল রেলস্টেশনে টিকিট কালোবাজারিতে যুক্ত ১ যুবককে গ্রেপ্তার আলোচিত সাবানা বেগম হত্যা মামলার চার জনের মৃত্যুদণ্ডাদেশ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১ কোম্পানীগঞ্জে পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড। ফেনসিডিল মামলায় বেনাপোলের দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড
হোম › বাংলাদেশ › নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার, আটক এক

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার, আটক এক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৭ পিএম, ২৯ অক্টোবর, ২০২৬ 1
নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার, আটক এক
মো: নাজমুল হক
মো: নাজমুল হকপেনসিলভেনিয়া প্রতিনিধি॥

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় মূল্যবান কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ মূর্তি পাচারকালে মোস্তফা আলী (৩৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাকে আটক করে বিজিবি। বুধবার সন্ধ্যায় ১৬ বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) মিডিয়া সেলে গ্রুপে ব্যাটালিয়া অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান।


আটককৃত মোস্তফা আলী সদর উপজেলার চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামানিকের ছেলে।


নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তি পাচারের উদ্দেশ্যে মোস্তফা আলী নামে একজন তার কাছে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।


তিনি আরও জানান, শিবলিঙ্গটি আসামিসহ প্রয়োজনীয় আইনানুর ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি অভিযান সর্বাত্মক অব্যাহত থাকবে।