Columbus, ৩০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আগামীকাল দেশে আসছে সৌদি আরবের আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে লুকিয়ে অভিনব কৌশলে বিদেশী মদ পাচারকালে আটক ১ উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা সভা শ্রীমঙ্গল রেলস্টেশনে টিকিট কালোবাজারিতে যুক্ত ১ যুবককে গ্রেপ্তার আলোচিত সাবানা বেগম হত্যা মামলার চার জনের মৃত্যুদণ্ডাদেশ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১ কোম্পানীগঞ্জে পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড। ফেনসিডিল মামলায় বেনাপোলের দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড
হোম › বাংলাদেশ › যশোরে তিন থানায় নতুন ওসি, আরও চার পুলিশ পরিদর্শককে বদলি

যশোরে তিন থানায় নতুন ওসি, আরও চার পুলিশ পরিদর্শককে বদলি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২১ পিএম, ২৯ অক্টোবর, ২০২৬ 1
যশোরে তিন থানায় নতুন ওসি, আরও চার পুলিশ পরিদর্শককে বদলি
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোর জেলা পুলিশের তিন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আরও চার পুলিশ পরিদর্শককে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের এক আদেশে এ রদবদল করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি, কোর্ট পুলিশ পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিয়াউর রহমানকে বাঘারপাড়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।


এ ছাড়া চৌগাছা থানার ওসি মো. মামুনুর রশিদকে যশোর পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখায়, বাঘারপাড়া থানার ওসি নাজমুল হাসানকে যশোর পুলিশ কন্ট্রোল রুমে এবং বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে ক-সার্কেল অফিসে বদলি করা হয়েছে।


অন্যদিকে, যশোর পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখায় কর্মরত পরিদর্শক মোছা. রোকসানা খাতুনকে কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপারের আদেশে মোট সাতজন পুলিশ পরিদর্শকের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে তিনজনকে থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।