অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › বিনোদন › এফডিসিতে সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে হামলা

এফডিসিতে সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে হামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 277
এফডিসিতে সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে হামলা

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে।


আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির মিলাদ মাহফিল ছিল। এদিন সন্ধ্যায় মিশা-ডিপজল প্যানেল আয়োজিত দোয়া অনুষ্ঠানের পর অতর্কিতে এই হামলার ঘটনা ঘটে। কে বা কারা হামলা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


উপস্থিত কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, হামলায় নেতৃত্ব দিয়েছেন খল অভিনেতা শিবা শানু। জানা গেছে, দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিথুন আল মামুন শিল্পী সমিতির অফিসে নির্বাচনে বিজয়ী শিল্পীদের সাক্ষাৎকার নিতে যান। সেখানে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শিবা শানু। একপর্যায়ে সংবাদকর্মী মিথুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি।


সাংবাদিকরা আরও জানান, পরবর্তীতে অন্যান্য সাংবাদিকরা এর প্রতিবাদ করতে গেলে আলেকজান্ডার বো ও জয় চৌধুরীর নেতৃত্বে ফাইটাররা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হামলার একপর্যায়ে এফডিসির ফাইট ডিরেক্টররাও হামলায় অংশ নেন। তাদের অতর্কিত হামলায় আহত হয়ে খবরের কাগজের ক্যামেরাপারসন বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন।


আহত হয়েছেন নিউজ২৪-এর ক্যামেরাপারসনও। তিনি বলেন, আমার কলিগকে মারছিল তারা। আমি তাকে সরাতে গেলে তাদের কয়েকজন আমার ওপর ক্ষিপ্ত হয়। তারা আমাকে খুঁজে বের করে হামলা করে। চেয়ার দিয়ে আমার ক্যামেরা ভেঙ্গে ফেলে।

ঘটনাস্থলে থাকা সাংবাদিক লিমন আহমেদ বলেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন বলেই আমরা এসেছিলাম। সংবাদ সংগ্রহের জন্য এফডিসিতে আসি। কিন্তু এইভাবে সহকর্মীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি করছি।

রাত সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরের কাছে নানা দাবি দাওয়া তুলে ধরা হয়।

বিষয়টি সাংবাদিক ও শিল্পী দুই পক্ষ বসে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে মিশা-ডিপজল পরিষদ। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। নিকটতম প্রার্থী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। একই পদে ২০৯ ভোট পেয়েছেন নিপুণ আক্তার।

লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২১ ঘণ্টা ১৯ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২৩ ঘণ্টা ২৪ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে