Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › চোটের জন্য করোনার টিকাকে দায়ী করছেন ফরাসি ফুটবলার

চোটের জন্য করোনার টিকাকে দায়ী করছেন ফরাসি ফুটবলার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 190
চোটের জন্য করোনার টিকাকে দায়ী করছেন ফরাসি ফুটবলার

চোটের কারণে ২০২২ সাল থেকে মাঠের বাইরে ফ্রাঁসোয়া জাভিয়ের ফুমু তামুজো। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে না পেরে শেষপর্যন্ত অবসরের ঘোষণা দিয়েছেন ফরাসি এই ফুটবলার।

সর্বশেষ ফ্রান্সের দ্বিতীয় স্তরের ক্লাব লাভালেতে খেলা ২৯ বছর বয়সি এই স্ট্রাইকারের দাবি, তিনি অবসর নিতে বাধ্য হয়েছেন। এজন্য দায়ী করেছেন করোনার টিকা উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেককে। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে তিনি মামলা করারও সিদ্ধান্ত নিয়েছেন।


তামুজো মনে করেন, করোনার টিকা নেওয়ার সঙ্গে তার চোটে পড়ার সরাসরি সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র ও জার্মানির ওষুধ প্রস্তুত শিল্প ও জৈবপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেকের ৩ ডোজ টিকা নিয়েছিলেন তামুজো। 


প্রথম ডোজ ২০২১ সালের জুলাইয়ে, দ্বিতীয়টি একই বছরের আগস্টে এবং শেষটি ২০২২ সালের মার্চে। টিকা নেওয়ার পর থেকেই বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, যা তার শরীরে বিরূপ প্রভাব ফেলে। তখন থেকে তার বিভিন্ন মাংসপেশিতে তীব্র ব্যথার উদ্রেক হয় এবং ঘন ঘন চোটে পড়তে থাকেন।


তামুজোর অভিযোগ, করোনার টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজ নেওয়ার পর তার মাংসপেশিতে সমস্যা দেখা দেয় এবং তিনি নিয়মিত চোটে পড়তে থাকেন, যা তার পারফরম্যান্সে প্রভাব ফেলে এবং একসময় মাঠের বাইরে ছিটকে দেয়। 


সমস্যা আরও বাড়ে যখন তিনি একিলিস টেন্ডনের চোটে পড়েন। এরপর তাকে অস্ত্রোপচার করাতে হয়। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় ৮ মাস। ২০২২ সালের জুলাইয়ে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হলেও খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি।


এজন্য তামুজো ও তার আইনজীবী এরিক লাজারোন ফাইজার ও বায়োএনটেকের পাশাপাশি ফ্রান্স ফুটবল ফেডারেশনকেও দায়ী করেছেন। মার্শেই আইনজীবী সমিতির সদস্য লাজারোন লে কিপকে বলেছেন, ‘ফুমু তামুজোকে যখন টিকা দেওয়া হয়, তখন এটা বাধ্যতামূলক ছিল না। পরে এটা পেশাদার ফুটবলারদের জন্য বাধ্যতামূলক করা হয়। আমি মনে করি, তিনি (তামুজো) এ ব্যাপারে বেশ সচেতন ছিলেন। আইন প্রবর্তনের (টিকা নেওয়া বাধ্যতামূলক করার) আগেই তিনি স্বাস্থ্যবিধি মেনে চলেছেন।’