অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › নিজ দেশে ইউরো, শেষটা রাঙাতে চান টনি ক্রুস

নিজ দেশে ইউরো, শেষটা রাঙাতে চান টনি ক্রুস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১৩ জুন, ২০২৪ 1017
নিজ দেশে ইউরো, শেষটা রাঙাতে চান টনি ক্রুস

শুক্রবার (১৪ জুন) জার্মানিতে শুরু হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭ তম আসর। এই টুর্নামেন্টে চোখ রেখেই জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমানের ডাকে সাড়া দিয়ে গত ফেব্রুয়ারিতে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দেন জার্মান স্নাইপার টনি ক্রুস। ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। নিজ দেশের হয়ে জিতেছেন ২০১৪ বিশ্বকাপ। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব উয়েফা ইউরো জয়ের স্বাদ এখনও পাওয়া হয়নি তার।


গত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জার্মানির জন্য কেটেছে চরম হতাশায়। টানা দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার মাঝে ২০২০ ইউরোর শেষ ষোলোয় ইংলিশদের বিপক্ষে থামে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের পথচলা। এবার ইউরো ঘরের মাঠে বলেই দলটিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা খানিকটা বেশি।


উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির অভিযান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী ক্রুস বললেন, চাপ জয় করে এগিয়ে যেতে চান তারা। ক্রুস বলেন, এই টুর্নামেন্টে খেলতে পারাটা অনেক গর্বের ও আনন্দের। অবশ্যই চাপ আছে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে চাপটা উপভোগ করতে হবে। এটা স্রেফ ফুটবল। অবশ্যই আমি জয়ের জন্য ক্ষুধার্ত, অন্যথায় আমি ফেরার সিদ্ধান্ত নিতাম না। আমি এই টুর্নামেন্ট জিততে চাই। ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলা আরও বিশেষ কিছু।


টুর্নামেন্টে শুরুটা ভালো করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ক্রুস। তবে স্কটিশদের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না, ভালো করেই জানেন তিনি। তিনি আরও বলেন, আমাদের প্রথম ম্যাচটি ইতিবাচকভাবে খেলতে হবে। আমরা জানি, কোন ধরনের প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি, স্কটল্যান্ড খুব যন্ত্রণাদায়ক হতে পারে। ম্যাচটি খুব কঠিন হবে। আমাদের কাজ হবে ভালো খেলা। যেখানে আমাদের সমস্যা আছে, সেগুলো অবশ্যই কমিয়ে আনতে হবে। আমি জানি, দল হিসেবে আমাদের কতটা সম্ভাবনা আছে, আমরা যেকোনো প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারি।


উল্লেখ্য, উয়েফা ইউরোর সবচেয়ে সফল দল জার্মানি। এখন পর্যন্ত স্পেনের সাথে যৌথভাবে সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে দলটি। এছাড়া এককভাবে অবস্থান করছে ইউরোর অলটাইম গোল, ম্যাচ ও পয়েন্টে।