অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › হাথুরুসিং বরখাস্ত, নতুন কোচ সিমন্স

হাথুরুসিং বরখাস্ত, নতুন কোচ সিমন্স

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৫ অক্টোবর, ২০২৪ 1066
হাথুরুসিং বরখাস্ত, নতুন কোচ সিমন্স

অসদাচরণের জন্য বরখাস্ত হলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার জায়গায় অন্তর্বর্তীকালীণ কোচ হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ও কোচ ফিল সিমন্স। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন সিমন্স। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলেনে এমনটাই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। 

গত বছর ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ ছিলো তার। কিন্তু দ্বিতীয়বারের মত মেয়াদ পূর্তির আগেই বিদায় নিতে হচ্ছে হাথুরুসিংহেকে। 

অসদাচরণের জন্য হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ড করার ঘোষণা দেন বিসিবির সভাপতি ফারুক। তিনি বলেন, ‘আমরা হাথুরুসিংহেকে শোকজ নোটিশ দিয়েছি এবং ৪৮ ঘণ্টার মধ্যে তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলেছি। তার বরখাস্ত দ্রুত কার্যকর হবে। এরপর তার চুক্তি স্থগিত করা হবে।’

হাথুরুসিংহের জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সিমন্স। ফারুক বলেন, ‘আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবে সিমন্স।’

সিমন্সের অধীনে আগামী ২১ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।

প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের সাথে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত চুক্তি ছিলো হাথুরুসিংহের। ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মেয়াদ শেষ হবার আগেই বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে পদত্যাগ করেছিলেন হাথুরু। 

দ্বিতীয় মেয়াদে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টুয়েন্টিতে বাংলাদেশের কোচ ছিলেন হাথুরুসিংহে। টেস্টে তার অধীনে ৫টি করে জয়-হার, ওয়ানডেতে ১৩টি জয়, ১৯টি হার ও ৩ ম্যাচ পরিত্যক্ত এবং টি-টোয়েন্টিতে ১৯টিতে জয়, ১৫টিতে হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।