Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ জাদেজা-মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে কলকাতাকে ১৩৭ রানে থামালো চেন্নাই

জাদেজা-মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে কলকাতাকে ১৩৭ রানে থামালো চেন্নাই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪ 136
জাদেজা-মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে কলকাতাকে ১৩৭ রানে থামালো চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৩৭ রানে থামিয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতাকে অল্প পুঁজিতে আটকাতে ভীষণ কার্যকর ভূমিকা রাখেন মোস্তাফিজ। ৪ ওভারে ২২ রান খরচায় তিনি শিকার করেন ২ উইকেট। সব মিলিয়ে ১৬টি ডট দেন। এবারের আসরে ৪ ম্যাচে মোট ৯ উইকেট রয়েছে তার নামের পাশে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার টস জিতে বোলিং নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ইনিংসের প্রথম বলেই কলকাতার ওপেনার ফিল সল্টকে রবীন্দ্র জাদেজার ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তুষার দেশপান্ডে। তুষারের ফুলার লেংথ ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে জাদেজাকে ক্যাচ দেন সল্ট। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান মোস্তাফিজ। ওই ওভারে একটি চার হজম করলেও মাত্র ৬ রান দেন তিনি। তাকে আক্রমণে ফেরানো হয় ষষ্ঠ ওভারে। প্রথম বলে বাউন্ডারি হলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। আবারও স্রেফ ৬ রান খরচ করেন।


পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে কলকাতার পুঁজি দাঁড়ায় ১ উইকেটে ৫৬ রান। চলতি মৌসুমে নিজেদের মাঠে ইনিংসের প্রথম ৬ ওভারে আর কোনো দলের বিপক্ষে এত বেশি রান দেয়নি চেন্নাই। ওই সময়ে ওভারপ্রতি গড়ে নয়ের বেশি রান উঠলেও দারুণ আঁটসাঁট থাকেন মোস্তাফিজ। এরপর রাঘুবানশিকে সাজঘরে ফেরান জাদেজা। তাকে মিডল স্টাম্পের ওপর করা বলে ব্যাটই লাগাতে পারেননি কলকাতার এই ব্যাটার। বল সোজা আঘাত হানে প্যাডে। 


চারবল পরেই আউট হন নারিনও। কলকাতার এই ওপেনার লং অফে সহজ ক্যাচ নিয়েছেন মাহিশ থিকশানা। শেষদিকে আন্দ্রে রাসেলের ১০ রান ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। ১৮তম ওভারে এসে ৯ রান খরচা করেছিলেন মোস্তাফিজ। ২০তম ওভারে নিজের প্রথম বলেই শ্রেয়াস আইয়ারকে মিড উইকেটে রবীন্দ্র জাদেজার ক্যাচ বানান কাটার মাস্টার। কলকাতার হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস আসে আইয়ারের ব্যাট থেকেই।


২ বল পর মিচেল স্টার্ককে রাচিন রবীন্দ্রর ক্যাচ বানান এই টাইগার পেসার। মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার জাদেজা। এ ছাড়া ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন দেশপান্ডে। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ দুই উইকেট নেন মোস্তাফিজ। ১টি উইকেট গেছে তুষার ও থিকশানার ঝুলিতে।