Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › প্রথমবার জার্মান লিগের শিরোপা জিতেছে বায়ার লেভারকুসেন

প্রথমবার জার্মান লিগের শিরোপা জিতেছে বায়ার লেভারকুসেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪ 185
প্রথমবার জার্মান লিগের শিরোপা জিতেছে বায়ার লেভারকুসেন

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় পাঁচ ম্যাচ হাতে রেকেই প্রথমবারের মতো শিরোপা জিতেছে বায়ার লেভারকুসেন। জার্মানির বে অ্যারানাতে ভেডার ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়ে চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত থেইে এবারের চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুসেন। 

খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে ভিক্টোরের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লেভারকুসেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলের পক্ষে ১টি গোল করেন গ্রানাইট জাকা। আর হ্যাটট্রিক গোলে করেছেন ফ্লোরিয়ান ভার্ট্জ। এদিকে, খেলার পুরো সময়েই ভেডার ব্রেমেন কোন গোল না করতে পারলে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয় লেভারকুসেনের। ম্যাচ শেষে বাঁধ ভাঙ্গা উল্লাসে মাতে মাঠে উপস্থিত থাকা হাজারো লেভোরকুসেনের সমর্থকরা।  


এই জয়ের ফলে লেভারকুসেনের পয়েন্ট দাঁড়িয়েছে ২৯ ম্যাচে ৭৯। লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। দুই দলের ব্যবধান ১৬ পয়েন্ট হয়ে যাওয়ায় পরের পাঁচ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে লেভারকুসেন।   


এর আগে পাঁচবার রানার্সআপ হলেও ১২০ বছরের ক্লাব ইতিহাসে শীর্ষ কোন লিগে এটিই লেভারকুসেনের প্রথম শিরোপা। আর লেভারকুসেন চ্যাম্পিয়ন হওয়ায় টানা ১১বছর পর শিরোপা হাতছাড়া করলো বায়ার্ন মিউনিখ।