পেনসিলভানিয়া, ০১ জুন, ২০২৬ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ:
ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার

বিশ্বকাপের জন্য টাইগারদের শুভকামনা জানালেন ব্রিটিশ হাইকমিশনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৭ জুন, ২০২৪

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ২০ দলের মধ্যে ১৮ দলই কমপক্ষে একটি করে ম্যাচ খেলেছে। মাঠে নামতে বাকি শুধু বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার (৮ জুন) ভোরে ফুরাবে এই অপেক্ষা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

এদিকে টাইগাররা বিশ্বকাপে মাঠে নামার আগে পুরো দলকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এ শুভকামনা জানান তিনি।

ভিডিওতে সারাহ কুক বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা। সেসময় তাকে টাইগারদের জার্সি পড়ে থাকতে দেখা যায়।  


উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। লঙ্কারনরা ছাড়াও গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। গ্রুপের দুটি দল উঠবে পরের রাউন্ড সুপার এইটে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad