Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › বিশ্বকাপে প্রথম জয় পেলো পাকিস্তান

বিশ্বকাপে প্রথম জয় পেলো পাকিস্তান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৩ জুন, ২০২৪ 773
বিশ্বকাপে প্রথম জয় পেলো পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে এসে কানাডার বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। এ জয়ের মাধ্যমে সুপার এইটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো বাবরবাহিনী।


মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কানাডাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০৬ রান করে কানাডা।


জবাবে ওপেনিংয়ে নেমে খানিকটা সতর্কতার সঙ্গেই ব্যাট করছিলেন রেজওয়ান ও সায়েম আইয়ুব। তবে ইনিংসের পঞ্চম ওভারে ডিলন হেইলিগারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সায়েম। ৫০ ব্যাটিং স্ট্রাইকরেটে করেন ৬ রান।


এরপর ক্রিজে আসেন অধিনায়ক বাবর আজম। তাকে নিয়ে বেশ ভালোই ব্যাটিং করছিলেন রেজওয়ান। ইনিংসের ১৫তম ওভারে খেই হারান বাবর। ৩৩ বলে সমান ৩৩ করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসা ফখর জামান করেন মাত্র চার রান। তবে ৫৩ বলে ৫৩ রান করে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন রেজওয়ান।


এদিন ম্যাচে, আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমির, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহদের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি কানাডা।


দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার অ্যারন জোন্স। এছাড়া ১৩ ও ১০ রান করে করেন করিম সানা ও অধিনায়ক সাদ বিন জাফর। বাকি ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।


টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে পাকিস্তান।


আজ কানাডা এবং আগামী রোববার আয়ারলান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় পেলেও সুপার এইটে যাওয়ার জন্য অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে বাবর আজমদের। ভারত ও যুক্তরাষ্ট্রের পরাজয় কামনা করার পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে পাকিস্তান ক্রিকেট দলকে।