Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › বিনোদন › মিথিলার সঙ্গে অনেক বছর পর কাজ, ‘বাজি’ দিয়ে তাহসানের অভিষেক

মিথিলার সঙ্গে অনেক বছর পর কাজ, ‘বাজি’ দিয়ে তাহসানের অভিষেক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২০ পিএম, ১২ জুন, ২০২৪ 781
মিথিলার সঙ্গে অনেক বছর পর কাজ, ‘বাজি’ দিয়ে তাহসানের অভিষেক

বিচ্ছেদের প্রায় ৭ বছর পর প্রথমবারের মতো একমঞ্চে হাজির হলেন দেশের জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। একসময়ের শোবিজ অঙ্গনের আলোচিত এই দম্পতির বিচ্ছেদ ঘটে ২০১৭ সালে। এরপর এত বছর কেটে গেলেও একসঙ্গে দেখা মেলেনি দু’জনের।

ওটিটি প্লাটফর্ম চরকির জন্য ওয়েব সিরিজে কাজ করেছেন তাহসান ও মিথিলা। এর মধ্য দিয়েই তাদের ফের একসঙ্গে দেখা গেলো। সিরিজটির নাম ‘বাজি’, নির্মাণ করেছেন আরিফুর রহমান। ঈদে স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে এটির।


এই উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (১১ জুন) রাজধানী গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘বাজি’ টিম। সেখানে অতিথি মঞ্চে একত্রে দেখা যায় তাহসান ও মিথিলাকে।


মিথিলার সঙ্গে অনেক বছর পর কাজ করছেন এমন মন্তব্য করে হাসিমুখে সিরিজটির কিছু গল্পও শেয়ার করেন তাহসান। এদিন মঞ্চে হাস্যোজ্জ্বল দেখা যায় দুই তারকাকে। তাদের মাঝখানে বসে ছিলেন চরকির সিইও রেদওয়ান রনি। তাহসান ও মিথিলা তাদের বক্তব্যে একে অপরের প্রশংসা ঝড়েছে।


বাজি’র মধ্য দিয়েই প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের। এই সিরিজে তাকে ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করেনি চরকি। কেবল জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প।