Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › রোনালদোর হ্যাটট্রিক, আভার জালে আল নাসরের ৮ গোল

রোনালদোর হ্যাটট্রিক, আভার জালে আল নাসরের ৮ গোল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৩ এপ্রিল, ২০২৪ 172
রোনালদোর হ্যাটট্রিক, আভার জালে আল নাসরের ৮ গোল

তিনদিন আগেই দুর্দান্ত এক হ্যাটট্রিকে সমালোচকদের স্তব্ধ করে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ওদিন আল-তাইয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন গোলে দলকে জিতিয়েছিলেন সিআর সেভএবার তিনদিন যেতে না যেতেই ফের হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পর্তুগিজ এই মহাতারকা। তার হ্যাটট্রিকে সৌদি প্রো-লিগে আভাকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে আল-নাসর।

হ্যাটট্রিকের দিনে দুটি গোলে সহায়তাও করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এটি প্রো লিগের চলতি মৌসুমে তার তৃতীয় হ্যাটট্রিক। এতে প্রো লিগে ২৯ গোল নিয়ে তালিকার শীর্ষে আছে ৩৯ বছর বয়সী এই ফুটবলামঙ্গলবার (২ এপ্রিল) প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল উৎসবের সূচনা করেন রোনালদো।

এরপর ম্যাচের ২১তম মিনিটে তার চোখধাঁধানো ফ্রি-কিকে ব্যবধান বাড়ায় নাসের। পরে ৪২তম মিনিটে লক্ষ্যভেদ করে তিনদিনের মাঝে দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন পর্তুগিজ সুপারস্টারএ ছাড়া নাসরের হয়ে জোড়া গোলে করেন আব্দুল আজিজ সাউদ আল আলিওয়া। একবার করে লক্ষ্যভেদ করেন- সাদিও মানে, আব্দুল মাজিদ আল-সুলাইহিম ও আব্দুর রহমান গারিএদিকে আল ওখদুদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সৌদি পো-লিগে শীর্ষস্থান মজবুত করেছে আল-হিলাল। দলের পক্ষে একটি করে গোল করেন সালেহ আল-সেহরি, ম্যালকম ও সালেম আল দাওসারি। এতে ২৬ ম্যাচে ৭৪ পয়েন্ট হিলালের। আর ৬২ পয়েন্ট নাসরের।