অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › খেলার মাঠ › লারার অপরাজিত ৪০০, রেকর্ডের দু’দশক আজ

লারার অপরাজিত ৪০০, রেকর্ডের দু’দশক আজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১২ এপ্রিল, ২০২৪ 209
লারার অপরাজিত ৪০০, রেকর্ডের দু’দশক আজ

১২ এপ্রিল, ২০০৪। অ্যান্টিগা টেস্ট। ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারার সেই কাব্যগাথা আজকের দিনে এসে পার করলো দু’দশকের রেকর্ড তকমা ধরে রাখার অনন্য এক গৌরব। ইংলশদের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে করা তার অপরাজিত ৪০০ রান এখনও আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে করা সর্বোচ্চ রান।

১৯৯৪ সালের ১৬ এপ্রিল ইংল্যান্ডের বিপক্ষে ব্রায়ান লারা টেস্ট ক্রিকেটে করেন ৩৭৫ রান। ভেঙে দেন স্বদেশীয় আরেক কিংবদন্তি গ্যারি সোবার্সের ৩৬৫ রানের রেকর্ড। সোবার্স আগের রেকর্ডটি গড়েছিলেন ১৯৫৮ সালের ২৬ ফেব্রুয়ারি। এরপর অজি ব্যাটার ম্যাথু হেডেন ২০০৩ সালের অক্টোবরে খেলেন ৩৮০ রানের ইনিংস। ৯ বছরের রেকর্ড ভেঙে দেন হেডেন। কিন্তু হাতছাড়া হবার মাত্র ছয় মাসের মধ্যেই নিজের আগের রেকর্ড পুনর্দখল করেন লারা। গ্যারি সোবার্স ৩৬৫ রানে ছিলেন অপরাজিত। লারাও ৪০০ রানে ছিলেন অপরাজিত।


উল্লেখ্য, কোয়াড্রপল সেঞ্চুরি করতে ৭৭৮ মিনিট উইকেটে থেকে লারা খেলেছেন ৫৮২টি বল। তার ইনিংসটি সাজানো ছিলো ৪৩টি চার ও ৪টি ছক্কায়। তার সেই চওড়া ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে স্কোরবোর্ডে তুলেছিল ৭ উইকেট হারিয়ে রেকর্ড ৭৫১ রান। যদিও লারার ৪০০ রানের ইনিংসের ম্যাচে জয় পায়নি কোনো দল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচটি ড্র হয়েছিল অ্যান্টিগায়।

লিংক কপি হয়েছে ✓