অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › বিনোদন › শাকিব খানের সেঞ্চুরি, বাকিরা অনেক পিছিয়ে

শাকিব খানের সেঞ্চুরি, বাকিরা অনেক পিছিয়ে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১১ এপ্রিল, ২০২৪ 218
শাকিব খানের সেঞ্চুরি, বাকিরা অনেক পিছিয়ে

ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেয়েছে একাধিক নতুন সিনেমা। তালিকায় রয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও মার্কিন নায়িকা কোর্টনি কফি অভিনীত ‘রাজকুমার’। এছাড়া রয়েছে দেয়ালের দেশ, কাজলরেখা, ওমর, মোনা-জ্বীন ২, লিপস্টিক, গ্রিন কার্ড, সোনার চরসহ আরও কয়েকটি সিনেমা। কিন্তু সিনেমা হলগুলোতে চলছে ‘রাজকুমার’-এর রাজত্ব! শাকিব খানের নতুন চলচ্চিত্রটি ঈদে মুক্তি পেয়েছে ১২৭টি সিনেমা হলে। হল পাওয়ার বিচারে সব নায়কদের ভেতর একমাত্র সেঞ্চুরি শাকিব খানেরই।

অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়া পরিবেশনার দ্বায়িত্ব পেয়েছে ‘জ্বীন ২’, ‘কাজলরেখা’ ও ‘গ্রিন কার্ড’ সিনেমার। এই সিনেমাগুলো মুক্তির জন্য পাচ্ছে না বেশি পরিমানে সিঙ্গেল স্ক্রিন। তবে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ মাল্টিপ্লেক্সগুলোতে একাধিক শো থাকছে। প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস পরিবেশন করছে ‘ওমর’ ও ‘আহারে জীবন’ সিনেমা দুটি।


জানা যায়, এবার পৌনে দুইশ হল চালু থাকতে পারে ঈদে। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘এবারের ঈদে দুইশ’র কাছাকাছি হল চালু হতে পারে। ৬০টি হল নিয়মিত বাকি ১২০টির মতো সিঙ্গেল হল ঈদ উপলক্ষে চালু হতে যাচ্ছে। তবে একেবারের সঠিক হিসাবটা ঈদের পরদিন বলা সম্ভব। কারণ আজও কয়েকটি হল রেডি হয়েছে বলে সংবাদ পেয়েছি।’


উল্লেখ্য, দেশে হলসংখ্যা বেশি না। তবুও এবারের ঈদে ১৬টি ছবি মুক্তি দেয়ার ঘোষণা এসেছিল। তবে ঈদ আসতে আসতে অনেকেই সরে গেছেন আগের অবস্থান থেকে। এরমধ্যে ‘ডেডবডি’ ছবির পরিচালক ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন ঈদের দুই সপ্তাহ পর তারা সিনেমাটি মুক্তি দেবেন। সবকিছু মিলিয়ে সেঞ্চুরি হল পাওয়া শাকিবের রাজকুমার বাকিদের চেয়ে যে অনেক এগিয়ে, এটা বেশ পরিস্কার।

লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২১ ঘণ্টা ২৬ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২৩ ঘণ্টা ৩১ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে