Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › বিনোদন › হামলার শিকার অভিনেত্রী রাভিনা টন্ডন

হামলার শিকার অভিনেত্রী রাভিনা টন্ডন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৭ জুন, ২০২৪ 763
হামলার শিকার অভিনেত্রী রাভিনা টন্ডন

৯০ দশকের হাজারো তরুণের হৃদয় কাঁপানো বলিউড নায়িকা রাভিনা টন্ডন। করেছেন অসংখ্য ব্যবসা সফল ছবিতে কাজ। এখনও তাকে ‘তু চিজ বাড়ি হ্যাঁ মাস্ত মাস্ত’ নায়িকা নামে চেনেন অনেকে। তবে সম্প্রতি এক ভয়ঙ্কর ঝামেলায় পড়েন এই বি টাউনের অভিনেত্রী। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে অভিনেত্রী হেনস্তার শিকার হয়েছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশের দেয়া তথ্য মতে, শনিবার (১ জুন) মুম্বাইয়ের ব্রান্দ্রার কার্টার রোডে ঘটেছে এই ঘটনা। গাড়ি চাচ্ছিলেন রাভিনার ড্রাইভার। ভেতরে ছিলেন অভিনেত্রী। এ সময় রাস্তা পার হচ্ছিলেন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য। তাদের সাথে রাভিনার ড্রাইভারের তর্ক বাঁধে। এরপর গাড়ি থেকে নেমে আসেন রাভিনা।


ভাইরাল ভিডিতে দেখা যায়, সাদা পোশাক পরে আছেন অভিনেত্রী, আর তাকে ঘিরে রেখেছে ভুক্তভোগীসহ বেশ কিছু উত্তেজিত জনতা। এ সময় এ ঘটনা ভিডিও না করতে এবং তাকে না মারতে অনুরোধ করতে দেখা যায় অভিনেত্রীকে।


এ সময় ভিডিওতে কিছু ব্যক্তিকে বলতে শোনা যায়, একে মারো।


এ বিষয়ে এক ভুক্তভোগীর দাবি, ঘটনার পর মাতাল অবস্থায় রাভিনা গাড়ি থেকে বেরিয়ে এসে নিজের ড্রাইভারকে বাঁচাতে চেষ্টা করেন। এতে ওই ভুক্তভোগীর মা মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন বলেও দাবি।


ঘটনার পর মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানায়, ঘটনার সময় রাভিনা মদ্যপ ছিলেন না। সিসিটিভি ফুটেজ চেক করে তারা এই তথ্য নিশ্চিত হয়েছেন। পুলিশ জানায়, ভুক্তভোগীরা যে অভিযোগ করেছে তা মিথ্যা। এ ঘটনায় কেউ আহত হয়নি।