Columbus, ০৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, সিনেটে লড়াই চলছে কাঁঠালবাড়ী-হলোখানায় জামাল সীড ও জুয়েল সীডের উদ্যোগে কৃষক-ব্যবসায়ীদের মতবিনিময় সভা অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর: কুষ্টিয়ায় ফাইভ স্টার ব্রিকস-এর চিমনি উচ্ছেদ ভুয়া বার্তা, কারিগরি ত্রুটি ও রেকর্ড আগাম ভোট: মার্কিন নির্বাচনের দিনে যা ঘটল মার্কিন মধ্যবর্তী নির্বাচন: নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের আসন ছিনিয়ে নিলেন কুপার, জর্জিয়ায় পুনর্নির্বাচিত অসফ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার: সাইফুল হক মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ভোট শেষ হতে শুরু, প্রাথমিক বুথফেরত জরিপে জীবনযাত্রার ব্যয়ই প্রধান ইস্যু মিরপুর-১১-এ পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, আটক কয়েকজন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগের লক্ষ্য: প্রধানমন্ত্রী ওয়েস্টচেস্টারে ব্যালট স্ক্যানার বিকল, তবু চলছে ভোটগ্রহণ; ‘প্রতিটি ভোট গণনা হবে’ ‎কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বসুরহাট পৌর স্বপ্নপূরী মার্কেটের নির্বাচনে সভাপতি জাকের হোসেন, সম্পাদক তোফায়েল রাসেল নির্বাচিত পাকিস্তানে পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় হামলা, দুই পুলিশ নিহত, অপহৃত চার স্বাস্থ্যকর্মী
হোম › বাংলাদেশ › অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর: কুষ্টিয়ায় ফাইভ স্টার ব্রিকস-এর চিমনি উচ্ছেদ

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর: কুষ্টিয়ায় ফাইভ স্টার ব্রিকস-এর চিমনি উচ্ছেদ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৩ নভেম্বর, ২০২৬ 3
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর: কুষ্টিয়ায় ফাইভ স্টার ব্রিকস-এর চিমনি উচ্ছেদ
মোঃ জাহিদ তানভীর আজাদ
মোঃ জাহিদ তানভীর আজাদকুষ্টিয়া প্রতিনিধি ॥

পরিবেশের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে পরিবেশ অধিদপ্তর। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় একটি অবৈধ ইটভাটা এক্সকাভেটর দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি এর সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে চলমান ইটভাটা মৌসুমে চতুর্থ দফায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।


অভিযান সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার কীর্তিনগর ও ইমানপুর এলাকার ‘মেসার্স ফাইভ স্টার ব্রিকস’ নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে অধিদপ্তরের পরিচালিত অভিযানে এক্সকাভেটর দিয়ে ইটভাটাটির কিলন ও বিশাল চিমনি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।


অভিযানে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ জাকিউল আলম।


অন্যদিকে, পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক এতে প্রধান প্রসিকিউটর এবং সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।


অভিযানকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া পুলিশ বিভাগ, এসআরবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের বিপুলসংখ্যক সদস্য সার্বিক সহযোগিতা প্রদান করেন।


পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিয়মবহির্ভূত অবৈধ ইটভাটার কার্যক্রম রুখতে পুরো মৌসুমজুড়ে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান আরও জোরদার করা হবে। প্রশাসনের এই ধারাবাহিক কঠোর পদক্ষেপ কুষ্টিয়াসহ আশপাশের এলাকায় পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।