অনলাইন, ০৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
‎কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বসুরহাট পৌর স্বপ্নপূরী মার্কেটের নির্বাচনে সভাপতি জাকের হোসেন, সম্পাদক তোফায়েল রাসেল নির্বাচিত পাকিস্তানে পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় হামলা, দুই পুলিশ নিহত, অপহৃত চার স্বাস্থ্যকর্মী মাউন্ট এভারেস্টের কাছে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত হরমুজ প্রণালির কাছে ইরানে মার্কিন হামলা, ‘প্রতিরক্ষামূলক অভিযান’ বলছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, নজর হাউস ও সিনেটের দিকে টানা আন্দোলনে অস্থির পোশাকশিল্প, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়কে শ্রমিকরা এমপি পুত্র সাদমান গ্রেপ্তার তরুণীকে জোরপূর্বক আট মাস ধরে আটকে বিয়ে করার অভিযোগ শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ণ ও মোবাইল উদ্ধার অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দুই দফা অভিযানে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ মৌলভীবাজারে জম-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত নেত্রকোণা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ নওগাঁয় ক্লিনিক চত্বর থেকে অজ্ঞাত মধ্যবয়সী এক হিন্দু নারীর লাশ উদ্ধার
হোম › বাংলাদেশ › বসুরহাট পৌর স্বপ্নপূরী মার্কেটের নির্বাচনে সভাপতি জাকের হোসেন, সম্পাদক তোফায়েল রাসেল নির্বাচিত

বসুরহাট পৌর স্বপ্নপূরী মার্কেটের নির্বাচনে সভাপতি জাকের হোসেন, সম্পাদক তোফায়েল রাসেল নির্বাচিত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৭ এএম, ০৩ নভেম্বর, ২০২৬ 7
বসুরহাট পৌর স্বপ্নপূরী মার্কেটের নির্বাচনে সভাপতি জাকের হোসেন, সম্পাদক তোফায়েল রাসেল নির্বাচিত
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পৌর স্বপ্নপূরী মার্কেটের (দিঘী মার্কেট) পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে ৯০ ভোট পেয়ে জাকের হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ৭৩ ভোট পেয়ে মোহাম্মদ তোফায়েল আহমদ রাসেল নির্বাচিত হয়েছেন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।


সভাপতি পদে জাকের হোসেন ৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের মো. মনোয়ার হোসেন সৌরভ পেয়েছেন ৫০ ভোট। অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীকের জহিরুল ইসলাম সাইমুন পেয়েছেন ৪৮ ভোট।


সহ-সভাপতি পদে টিউবওয়েল প্রতীকে নূর নবী মানিক ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের মো. শাকিল পেয়েছেন ৫৭ ভোট। মাছ প্রতীকের আলমগীর হোসেন সাইফুল পেয়েছেন ৫৬ ভোট এবং গোলাপ ফুল প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ৭ ভোট।


সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ তোফায়েল আহমদ রাসেল ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের মাহদুল হাসান নিলয় পেয়েছেন ৬২ ভোট। অপর প্রার্থী আপেল প্রতীকের মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৪ ভোট।


সহসাধারণ সম্পাদক পদে হারিকেন প্রতীকে আব্দুল রায়হান ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের মো. সিরাজ উল্লাহ পেয়েছেন ৫৭ ভোট। প্রজাপতি প্রতীকের মো. আব্দুল হক সাগর পেয়েছেন ৪৮ ভোট এবং উড়োজাহাজ প্রতীকের আব্দুর রহিম মাহি পেয়েছেন ২৬ ভোট।


অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বই প্রতীকে মোহাম্মদ বেলায়েত হোসেন ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের মো. জহিরুল ইসলাম পিয়াস পেয়েছেন ৯০ ভোট।


মার্কেটের প্রথম তলার পরিচালক পদে আম প্রতীকে ইফতেখার হোসেন শাকিব ৪১ ভোট পেয়ে প্রথম পরিচালক এবং মোরগ প্রতীকে রিয়াজ উদ্দিন শিমুল ৩৮ ভোট পেয়ে দ্বিতীয় পরিচালক নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী টেলিফোন প্রতীকের মোহাম্মদ ইউনুস রাকিব পেয়েছেন ২১ ভোট।


দ্বিতীয় তলার পরিচালক পদে আম প্রতীকে আরিফুল ইসলাম আরিফ ৪৬ ভোট পেয়ে প্রথম পরিচালক নির্বাচিত হয়েছেন। টেলিফোন প্রতীকে আসিফ কবির জিদান ২৫ ভোট পেয়ে দ্বিতীয় পরিচালক নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী কাপপিরিচ প্রতীকের ইকবাল হোসেন রানা পেয়েছেন ১৫ ভোট।


নির্বাচনের মধ্য দিয়ে মার্কেটের নতুন পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, নবনির্বাচিত সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাসেলের নেতৃত্বে কমিটি মার্কেটের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে।


সংশ্লিষ্টদের মতে, একটি মার্কেটের উন্নয়ন শুধু অবকাঠামোগত অগ্রগতির ওপর নির্ভর করে না; প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসাবান্ধব সিদ্ধান্ত। তাই নবনির্বাচিত কমিটির কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের মাধ্যমে পৌর স্বপ্নপূরী মার্কেটকে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে।