বেনাপোল পৌরসভার স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
স্বাবলম্বী ও উন্নত নাগরিক সুবিধা নিশ্চিতকরণের লক্ষে বেনাপোল পৌরসভায় রাজস্ব আয় বাড়াতে স্থানীয় অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে বুধবার দুপুরে বেনাপোল পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর সভার প্রধান নির্বাহী ও শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোহম্মদ আল ইমরান, রাজস্ব বৃদ্ধি, পৌর রাজস্ব প্রশাসন ও রাজস্ব আদায় বিষয়ক কর্মকর্তা আবু হেনা মোস্তফা (এফসিএ), ডেপুটি সাইমা আক্তার, এসআর প্রোজেক্ট ম্যানেজার শেখ মুজাক্বার জহিরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় রাজস্ব আদায় বৃদ্ধি, কর ব্যবস্থাপনার উন্নয়ন, বিদ্যমান আয়-ব্যয়ের কাঠামো পর্যালোচনা এবং নাগরিক সেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।