Columbus, ০৪ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের শিক্ষা অফিসে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেন সহকারি শিক্ষক শ্রীমঙ্গলে ডিবির জালে ১০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা আটক-৮ মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ-৫ জন গ্রেপ্তার ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান ভোগডাঙ্গা ইউনিয়নের উন্নয়নে নানা অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়ার কাঁঠালবাড়ী-হলোখানায় জামাল সীড ও জুয়েল সীডের উদ্যোগে কৃষক-ব্যবসায়ীদের মতবিনিময় সভা কুড়িগ্রাম ভোগডাঙ্গায় গণসংযোগে ব্যস্ত মেম্বার প্রার্থী সিরাজুল ইসলাম নয়ন, চাইছেন দোয়া ও সমর্থন কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি? কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী
হোম › বাংলাদেশ › ভোগডাঙ্গা ইউনিয়নের উন্নয়নে নানা অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়ার

ভোগডাঙ্গা ইউনিয়নের উন্নয়নে নানা অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়ার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৪ নভেম্বর, ২০২৬ 5
ভোগডাঙ্গা ইউনিয়নের উন্নয়নে নানা অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়ার
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন মোঃ আব্দুল গনি মিয়া। তিনি ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক।

নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকা। তিনি একটি আধুনিক, নিরাপদ, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তাঁর নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের উন্নয়ন, টেকসই সড়ক নির্মাণ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রেখে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে সহযোগিতা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ এবং নারী উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণের কথা উল্লেখ করেন। একই সঙ্গে যুবসমাজের কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ এবং স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

শিক্ষার মানোন্নয়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন জোরদার, যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আব্দুল গনি মিয়া বলেন, ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ ভোগডাঙ্গা ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

রাজনৈতিক জীবনে তিনি ভোগডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং নাগেশ্বরী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি উত্তরকুমরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

আসন্ন ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।