Columbus, ০৪ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের শিক্ষা অফিসে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেন সহকারি শিক্ষক শ্রীমঙ্গলে ডিবির জালে ১০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা আটক-৮ মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ-৫ জন গ্রেপ্তার ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান ভোগডাঙ্গা ইউনিয়নের উন্নয়নে নানা অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়ার কাঁঠালবাড়ী-হলোখানায় জামাল সীড ও জুয়েল সীডের উদ্যোগে কৃষক-ব্যবসায়ীদের মতবিনিময় সভা কুড়িগ্রাম ভোগডাঙ্গায় গণসংযোগে ব্যস্ত মেম্বার প্রার্থী সিরাজুল ইসলাম নয়ন, চাইছেন দোয়া ও সমর্থন কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি? কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী
হোম › বাংলাদেশ › কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী

কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৪ নভেম্বর, ২০২৬ 7
কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

কুড়িগ্রামে সুনাম ধন্য কচাকাটা ডিগ্রি কলেজের ল্যাব সহকারিসহ ৪ পদে নিয়োগ বানিজ্যে অপপ্রচার প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা,ব্যক্তিস্বার্থে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা ও রাজনৈতিক কোন্দলের জেরে কলেজের নব নিযুক্ত সভাপতি ডাঃ মোঃ ইউনুস আলী ও অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জুয়েলেকে নিয়ে মনগড়া অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারীর সাথে আতাতকারি আওয়ামী ফ্যাসিবাদ ও জাতীয় পার্টির সমর্থকদের সৃষ্ট প্রতিহিংসা কর্মকান্ডের বিরুদ্ধে দ্রূত পদক্ষেপ গ্রহন ও তীব্রনিন্দা জানিয়েছেন কচাকাটা ডিগ্রি কলেজের শিক্ষার্থী,অভিভাবকসহ স্থানীয় সুশীল সমাজ।

রবিবার ১লা নভেম্বর দুপুরে অপপ্রচারকারীদের প্রতি তীব্র ঘৃনা ও নিন্দা জানিয়েছেন অত্র কলজের নব নিযুক্ত সভাপতি ডাঃ মোঃ ইউনুছ আলী ও অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষজন।

স্থানীয়রা প্রতিবেদককে জানান,কচাকাটা ডিগ্রি কলেজের ভাবমূর্তি নষ্ট করতে একদল মরিয়া হয়ে উঠেছে।কলেজে নিয়মতান্ত্রিকভাবে স্বচ্ছ সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়া সু সম্প্নন হয়েছে।কোন প্রকার দূর্নীতির আশ্রয় চোখে পড়ে নাই।নিয়োগ পরিক্ষায় স্থানীয় ব্যক্তিবর্গ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিক্ষার কাজ সম্পন্ন হয়।এছাড়া পরিক্ষা শুরু থেকে শেষ অব্দি উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার লোকজন ছিল।রাজনৈতিক দ্বন্দ ও প্রতিহিংসার কারনে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে হাতিয়ার হিসাবে ব্যবহার কারো কাম্য নয়।এমন সাজানো মানববন্ধন না করে কলেজের শিক্ষা ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যা তা নিয়ে সবার ঐক্য প্রচেষ্টা থাকা উচিত বলে জানান স্থানীয়রা।

কচাকটা ডিগ্রি কলেজের সভাপতি ডাঃ মোঃ ইউনুস আলী জানান,আমি পরিস্কার ভাবে বলতেছি,এ নিয়োগ প্রক্রিয়ায় কোন অনিয়ম পরিলক্ষিত হয় নাই।যারা মিথ্যা বানোয়াট নাটক তৈরি করতেছেন তারা তাদের ব্যক্তি স্বার্থে শিক্ষার প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতেছে।প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত না প্রতিষ্ঠান সবার।শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে সৎ মন মানসিকতা নিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করার আহবান জানান তিনি।

অপপ্রচারকারী মোঃ আনিছুর রহমান বলেন,কচাকাটা ডিগ্রি কলেজে নব সভাপতি উড়ে এসে জুড়ে বসেছে।গত ১০ মাসে নিয়োগ প্রক্রিয়া করে দূর্নীতির করতেছে।তবে দূর্নীতি বিষয়ে প্রার্থীর কাছে টাকা নেয়া হয়েছে কি না সে বিষয়ে প্রতিবেদককে স্পষ্ট উত্তর দিতে পারে নাই তিনি।

কচাকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জুয়েল বলেন,নিয়োগ কাজ প্রতিষ্ঠানিক বিধি আইন মোতাবেক হয়েছে এখানে কোনরকম অনিয়মের আশ্রয় নেয়ার সুযোগ নেই। প্রতিহিংসা স্বীকার হয়ে মিথ্যে অপপ্রচার করলে এর দায় তাদেরই উপর সংশ্লিষ্টদের।