Columbus, ০৪ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের শিক্ষা অফিসে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেন সহকারি শিক্ষক শ্রীমঙ্গলে ডিবির জালে ১০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা আটক-৮ মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ-৫ জন গ্রেপ্তার ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান ভোগডাঙ্গা ইউনিয়নের উন্নয়নে নানা অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়ার কাঁঠালবাড়ী-হলোখানায় জামাল সীড ও জুয়েল সীডের উদ্যোগে কৃষক-ব্যবসায়ীদের মতবিনিময় সভা কুড়িগ্রাম ভোগডাঙ্গায় গণসংযোগে ব্যস্ত মেম্বার প্রার্থী সিরাজুল ইসলাম নয়ন, চাইছেন দোয়া ও সমর্থন কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি? কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী
হোম › বাংলাদেশ › বেনাপোল সীমান্তে এক সপ্তাহে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

বেনাপোল সীমান্তে এক সপ্তাহে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৪ নভেম্বর, ২০২৬ 4
বেনাপোল সীমান্তে এক সপ্তাহে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে গত এক সপ্তাহে এক কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৫০ টাকার চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


বিজিবি জানান, ২৯ অক্টোবর থেকে ০৪ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনন্থ বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট, মাসিলা, হিজলী ও আন্দুলিয়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯২২ পিস শাড়ি, ৪৭৫ পিস চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, ৭টি থ্রি ও টু-পিস, ৫১৮ টি কম্বল, ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স কফ সিরাপ, সাড়ে ৬ কেজি জিরা, ৯৭ প্যাকেট ফুসকা, ১৭ কেজি কিসমিস, এক হাজার ২৩৯ টি বিভিন্ন চকলেট, ৮ হাজার ৮৭১ পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, ৪৩ প্যাকেট কীটনাশক ছাড়াও সনপাপড়ী, আমসত্ত্ব, চাটনী, জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যসহ চোরাচালানী মালামালের মূল্য এক কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৫০ টাকা


এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।