Columbus, ০৪ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ: হাউসে ২৩৩, সিনেটে ৫৪ আসন কানেকটিকাট স্টেট সিনেটে বিপুল ব্যবধানে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত এমডি মাসুদুর রহমান জর্জিয়া স্টেট সিনেটে আবারও নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান মার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, সিনেটে লড়াই চলছে কাঁঠালবাড়ী-হলোখানায় জামাল সীড ও জুয়েল সীডের উদ্যোগে কৃষক-ব্যবসায়ীদের মতবিনিময় সভা অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর: কুষ্টিয়ায় ফাইভ স্টার ব্রিকস-এর চিমনি উচ্ছেদ ভুয়া বার্তা, কারিগরি ত্রুটি ও রেকর্ড আগাম ভোট: মার্কিন নির্বাচনের দিনে যা ঘটল মার্কিন মধ্যবর্তী নির্বাচন: নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের আসন ছিনিয়ে নিলেন কুপার, জর্জিয়ায় পুনর্নির্বাচিত অসফ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার: সাইফুল হক মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ভোট শেষ হতে শুরু, প্রাথমিক বুথফেরত জরিপে জীবনযাত্রার ব্যয়ই প্রধান ইস্যু মিরপুর-১১-এ পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, আটক কয়েকজন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগের লক্ষ্য: প্রধানমন্ত্রী ওয়েস্টচেস্টারে ব্যালট স্ক্যানার বিকল, তবু চলছে ভোটগ্রহণ; ‘প্রতিটি ভোট গণনা হবে’ ‎কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী
হোম › আমেরিকা › জর্জিয়া স্টেট সিনেটে আবারও নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

জর্জিয়া স্টেট সিনেটে আবারও নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০১:৪৪ এএম, ০৪ নভেম্বর, ২০২৬ 47
জর্জিয়া স্টেট সিনেটে আবারও নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট রাজনীতিক শেখ রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট ৫ আসনে তিনি কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই ভোটে অংশ নেন।


নির্বাচনী ফলাফল প্রকাশকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউয়ের তথ্য অনুযায়ী, গুইনেট কাউন্টির এই আসনে শেখ রহমান ২৬ হাজার ৬১১ ভোট পেয়েছেন। আসনটিতে অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর জয় নিশ্চিত ছিল।


শেখ রহমানের পৈতৃক বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। ২০১৮ সালে তিনি প্রথমবার জর্জিয়া স্টেট সিনেটে নির্বাচিত হন। জর্জিয়ার আইনসভায় নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও মুসলিম অভিবাসী সদস্য হিসেবে তিনি পরিচিত। এরপর থেকে তিনি টানা এই আসনের প্রতিনিধিত্ব করে আসছেন।


যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কাছে শেখ রহমানের এই ধারাবাহিক সাফল্য বিশেষ গুরুত্ব বহন করে। প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের উদাহরণ হিসেবে তাঁকে দেখা হয়।


এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন। তাঁদের ফলাফলের খবরও জানাবে নিউইয়র্ক ভয়েস বাংলা।


তথ্যসূত্র: ডিসিশন ডেস্ক এইচকিউ, ব্যালটপিডিয়া, আটলান্টা জার্নাল-কনস্টিটিউশন


ছবি: শেখ রহমান (সংগৃহীত)