অনলাইন, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,২৫২ তিন বছরে বন্ধ ৪০২ পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন খারিজ উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা শাপলা চত্বর মামলার বিচার অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শেষ করা হবে: চিফ প্রসিকিউটর জ্বালানি আমদানিতে বাড়তি ২.৮ বিলিয়ন ডলারের চাপ, ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি রাজারহাটে ১১ বছরের শিশু নিখোঁজ, সন্তানের সন্ধানে পরিবারের আকুতি হৃদরোগে আক্রান্ত সাংবাদিক দিলীপ কুমার দাস, অর্থাভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা ৫ সেপ্টেম্বরের লংমার্চ ঘিরে কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন দেশের আট অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে এশিয়ায় গমের বাজারে চাপ, ঝুঁকিতে বাংলাদেশ বাংলাদেশের ওষুধ নিতে আগ্রহী ফিলিপাইন আঞ্চলিক এভিয়েশন হাব হতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতির আশা
হোম বিনোদন জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন খারিজ

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন খারিজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ 19
জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন খারিজ

ঢাকা ডেস্ক॥


জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকীর আগাম জামিনের আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। আবেদন দুটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে তার আইনজীবীর কাছে ফেরত দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিয়াজ সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। পরে আদালত আবেদন দুটি কজলিস্ট থেকে ডিলিট করে দেন।


মামলা দুটি শাহবাগ ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন জানিয়েছেন, রিয়াজ বর্তমানে এসব মামলায় জামিনে না থাকায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারে।


তবে মামলাগুলোর অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।