Columbus, ২০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আ'লীগ পন্থী অধ্যক্ষকে মারধর করে মোটরসাইকেল পুড়িয়ে দিলো স্থানীয়রা নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান কোম্পানীগঞ্জে ১৭ জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে রিপোর্ট নিয়ে গুরুতর অভিযোগ, গর্ভের সন্তান হারাল পরিবার জামায়াত নেতার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ন্যাম ভবনে চাঞ্চল্য নিষিদ্ধ সংগঠনের মিছিল, আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ; ওসি প্রত্যাহার ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথম ভাষণ নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২ চোরাকারবারি দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৪০ বোতল বিদেশী মদ জব্দ পুলিশের সামনেই বিক্ষুব্ধ জনতার তাণ্ডব, অভিযুক্তের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরও ক্ষোভ নিষিদ্ধ সংগঠনের সহিংস তৎপরতা—রাষ্ট্রের সক্ষমতা কোথায়? অপ্রতিমের মৃত্যুর আগে ফেসবুকে পোস্ট, আটকের আগে আনাসের সেই বার্তা ঘিরে প্রশ্ন ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর শ্রীমঙ্গলে ঘুমাতে গিয়ে খাটের নিচে ১৬ ফুটের বিশাল অজগর; অতঃপর উদ্ধার করাচির ডিজিটাল স্বাস্থ্য সম্মেলনে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম
হোম স্বাস্থ্য নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৬ 4
নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি॥


নওগাঁয় জেলা পরিষদের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। রোববার জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।


প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তোমরাই আগামীর নওগাঁ তথা বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মেধার মূল্যায়ন করা এবং তোমাদের সঠিক পথে চালিত করাটাই আমাদের দায়িত্ব। এই বৃত্তি তোমাদের আরও কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের জন্য উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। জেলা পরিষদ সব সময় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মেধাবীদের পাশে থাকবে।


এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, উপ সহকারী প্রকৌশলী আব্দুস সবুর, শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ, মেহেজাবিন উশা বক্তব্য রাখেন। এসময় অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরাও।


উক্ত অনুষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩২ লাখ ৭০ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করা হয়।