Columbus, ০৪ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের শিক্ষা অফিসে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেন সহকারি শিক্ষক শ্রীমঙ্গলে ডিবির জালে ১০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা আটক-৮ মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ-৫ জন গ্রেপ্তার ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান ভোগডাঙ্গা ইউনিয়নের উন্নয়নে নানা অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়ার কাঁঠালবাড়ী-হলোখানায় জামাল সীড ও জুয়েল সীডের উদ্যোগে কৃষক-ব্যবসায়ীদের মতবিনিময় সভা কুড়িগ্রাম ভোগডাঙ্গায় গণসংযোগে ব্যস্ত মেম্বার প্রার্থী সিরাজুল ইসলাম নয়ন, চাইছেন দোয়া ও সমর্থন কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি? কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী
হোম › বাংলাদেশ › যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৪ নভেম্বর, ২০২৬ 4
যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।


মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এবং বুধবার (৪ নভেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে।


নিহতরা হলেন, অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে আব্দুল্লাহ আল আপন (২২), দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) এবং একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সামাদ বিশ্বাস (৫০)। নিহত আপন পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে যশোর-খুলনা মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আব্দুল ওহাব ও ভ্যানযাত্রী আব্দুস সামাদ বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন তার বন্ধু আল-আমিনকে (২৮) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মহাসড়কে ঘুরতে বের হন। উপজেলার চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আপন ও আল-আমিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে কলেজছাত্র আপনের মৃত্যু হয়। আহত আল-আমিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


যশোর নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম পৃথক দুটি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। ঘাতক বাস ও ট্রাক আটক করার চেষ্টা চলছে।