Columbus, ৩১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী কুষ্টিয়ার দৌলতপুরে যুবকের হাত বিচ্ছিন্ন, বাড়িতে লুটপাট ও মোটরসাইকেলে আগুন। কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের নানা অনিয়ম ও দুনীতির খুঁটির জোর কোথায় জুয়া খেলার অভিযোগ প্রত্যাখ্যান যুবশক্তি নেতা রাজের, ‘আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে’ কুড়িগ্রামে জমি বিক্রি করে ২০ লাখ টাকা দিয়েও চাকরি হয়নি, কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অভিযোগ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে দশম শ্রেণির ছাত্রীর সাপে কামড়ে মৃত্যুর অভিযোগ নওগাঁর নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার
হোম › বাংলাদেশ › বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি

বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪১ এএম, ৩১ অক্টোবর, ২০২৬ 1
বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের বেনাপোলে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার

(ওসি) পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। থানার আওতাধীন এলাকায় দুটি পুলিশ বক্স নির্মাণের কথা বলে ০১৬০৬-৩০৭১৪৩ নম্বর থেকে ফোন করে আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে বলে জানা গেছে।


বিষয়টি জানতে পেরে এলাকাবাসীকে সতর্ক করেছেন বেনাপোল পোর্ট থানার নবাগত ওসি মুহম্মদ শহীদ তিতুমীর। তিনি জানান, গত ২৭ অক্টোবর বেনাপোল পোর্ট থানায় যোগদানের পর থেকে তার পরিচয় (ওসির) ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন দেওয়ার বিষয়টি তার নজরে আসে।


ফোনকারী নিজেকে বেনাপোল পোর্ট থানার ওসি পরিচয় দিয়ে দুটি পুলিশ বক্স নির্মাণের জন্য আর্থিক সহায়তা চাইছেন বলে তিনি জানতে পারেন। এ ধরনের ফোনকল থেকে সতর্ক থাকার পাশাপাশি ওই নম্বর থেকে ফোন এলে কাউকে কোনো টাকা না দেওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করেছেন তিনি।


ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, ০১৬০৬ -৩০৭ ১৪৩ নম্বর থেকে কে বা কারা বিভিন্ন লোকজনের কাছে ফোন করে আর্থিক সহায়তা চাচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।


পুলিশের পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক সহায়তা চাইলে আগে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন ওসি।