Columbus, ৩১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী কুষ্টিয়ার দৌলতপুরে যুবকের হাত বিচ্ছিন্ন, বাড়িতে লুটপাট ও মোটরসাইকেলে আগুন। কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের নানা অনিয়ম ও দুনীতির খুঁটির জোর কোথায় জুয়া খেলার অভিযোগ প্রত্যাখ্যান যুবশক্তি নেতা রাজের, ‘আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে’ কুড়িগ্রামে জমি বিক্রি করে ২০ লাখ টাকা দিয়েও চাকরি হয়নি, কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অভিযোগ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে দশম শ্রেণির ছাত্রীর সাপে কামড়ে মৃত্যুর অভিযোগ নওগাঁর নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার
হোম › আন্তর্জাতিক › সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৪৮ এএম, ৩১ অক্টোবর, ২০২৬ 1
সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মধ্যে প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকার আব্দুস সালামের ছেলে।


শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ফুজাইরাহ শহরে একটি মোটরসাইকেল ও ট্যাংকারবাহী লরির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি লরির পেছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী বায়েজিদ রায়হান গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।


নিহত বায়েজিদ রায়হান সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য ডেলিভারি প্রতিষ্ঠান ‘নুন’ (noon)-এ কর্মরত ছিলেন।


তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকায় পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোক ও সমবেদনার আবহ বিরাজ করছে। এলাকাজুড়ে স্বজনদের আহাজারি ও কান্নার রোলে আকাশ ভাড়ি হয়ে উঠেছে।


এদিকে, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফনসংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর স্বজনরা কাজ করছেন বলে জানা গেছে। নির্দিষ্ট কোন দিন ক্ষণ এখন বলতে পারেন নাই।