Columbus, ৩১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী কুষ্টিয়ার দৌলতপুরে যুবকের হাত বিচ্ছিন্ন, বাড়িতে লুটপাট ও মোটরসাইকেলে আগুন। কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের নানা অনিয়ম ও দুনীতির খুঁটির জোর কোথায় জুয়া খেলার অভিযোগ প্রত্যাখ্যান যুবশক্তি নেতা রাজের, ‘আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে’ কুড়িগ্রামে জমি বিক্রি করে ২০ লাখ টাকা দিয়েও চাকরি হয়নি, কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অভিযোগ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে দশম শ্রেণির ছাত্রীর সাপে কামড়ে মৃত্যুর অভিযোগ নওগাঁর নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার
হোম › বাংলাদেশ › ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪০ এএম, ৩১ অক্টোবর, ২০২৬ 1
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে ১০ বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।


শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এসব নারীদের হস্তান্তর করেন। এ সময় বিএসএফ, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দেশে ফেরত আসা নারীরা হলেন, সাবিনা বেগম, নুরবানু , টুম্পা বেগম, হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, সামিয়া আক্তার, শিরিনা খাতুন ও সুমি খাতুন। এরা নড়াইল, যশোর, চাঁদপুর, ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশি এসব নারীরা দালালের মাধ্যমে বিভিন্ন সময় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে দেশের পুনে রাজ্যে যান। সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের দুই থেকে সাড়ে তিন বছর মেয়াদে সাজা দেয়। পরে পুনে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ শুক্রবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।


বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ জন বাংলাদেশি নারীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় এদেরকে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।