Columbus, ৩১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী কুষ্টিয়ার দৌলতপুরে যুবকের হাত বিচ্ছিন্ন, বাড়িতে লুটপাট ও মোটরসাইকেলে আগুন। কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের নানা অনিয়ম ও দুনীতির খুঁটির জোর কোথায় জুয়া খেলার অভিযোগ প্রত্যাখ্যান যুবশক্তি নেতা রাজের, ‘আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে’ কুড়িগ্রামে জমি বিক্রি করে ২০ লাখ টাকা দিয়েও চাকরি হয়নি, কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অভিযোগ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে দশম শ্রেণির ছাত্রীর সাপে কামড়ে মৃত্যুর অভিযোগ নওগাঁর নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার
হোম › বাংলাদেশ › কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৪ এএম, ৩১ অক্টোবর, ২০২৬ 2
কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত
মামুন রণবীর
মামুন রণবীরনেত্রকোণা জেলার প্রতিনিধি॥

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে মো. সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।


শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের আবদুল হাসিমের ছেলে।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খাতে সালেঙ্গা গ্রামে দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাতে সেই বিরোধ চূড়ান্ত সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রের মহড়া ও হামলায় সাদ্দাম হোসেনের বুকে টেঁটা বিদ্ধ হয়।


এ ঘটনায় গুরুতর অবস্থায় তাকে এবং আহত অন্যদের উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় আহত অপর তিন যুবক হলেন- একই গ্রামের হারিস মিয়ার ছেলে মো. দুরবীন মিয়া (৩৬), শফিকুলের ছেলে মো. আজহার (২২) এবং কাশেমের ছেলে মো. হাদিস (৩০)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে বলেন, যাদের পক্ষের লোক মারা গেছে, তাদের অভিযোগ হলো- প্রতিপক্ষ এলাকার বিভিন্ন চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। নিহত সাদ্দাম ও তার পক্ষের লোকজন এসব অপকর্মের তীব্র প্রতিবাদ করেছিলেন। মূলত এই প্রতিবাদের জের ধরেই প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত হয় এবং শেষ পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে।


ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


স্থানীয়রা বলেন, এ ঘটনায় এলাকার জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।