অনলাইন, ০৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এমপি পুত্র সাদমান গ্রেপ্তার তরুণীকে জোরপূর্বক আট মাস ধরে আটকে বিয়ে করার অভিযোগ শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ণ ও মোবাইল উদ্ধার অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দুই দফা অভিযানে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ মৌলভীবাজারে জম-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত নেত্রকোণা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ নওগাঁয় ক্লিনিক চত্বর থেকে অজ্ঞাত মধ্যবয়সী এক হিন্দু নারীর লাশ উদ্ধার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে মিললো সত্যতা আশানুরূপ শিক্ষার্থী পাশ না করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বিস্ফোরণ, তদন্তে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালীতে জমি বিরোধে হামলা, প্রাণ গেল ৪২ বছর বয়সী নারীর। যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৪১ তিন দশকের অভিনয় জীবনে পাঁচ শতাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়, মানসিক অসুস্থতায় বিপর্যস্ত জীবন সমু চৌধুরী কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে বিছানায় ৯ বছরের আদিব মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা
হোম › বাংলাদেশ › মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা

মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ পিএম, ০২ নভেম্বর, ২০২৬ 82
মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে  পালিয়ে বেড়াচ্ছে মা
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

ভূরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ মাস জেল খেটে এসে মাকে প্রাণ নাশের হুমকি। প্রাণের ভয়ে ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে মা। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের (দফাদার পারা) মৃত হবিবর রহমানের স্ত্রী নাসিমা (৪৭)। স্বামী ৩ বছর আগে মারা যাবার পর ছেলে রাজু মিয়া (২২), তার স্ত্রী, নাতি মিনহাজ (৭) ও ছোট ছেলে লিমন (১৮) কে নিয়ে একই বাড়িতে বসবাস করতো। বড় ছেলে রাজু মিয়া মাদকাসক্ত হয়ে পড়লে তার নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী বছর খানেক আগে সন্তান ও স্বামী রেখে ঢাকায় চলে যায়। স্ত্রী ঢাকায় যাবারপর মাদকাসক্ত রাজু আরো বেপরোয়া হয়ে ওঠে। মাদকের টাকার জন্য মায়ের উপর নানা ধরণের অত্যাচার,নির্যাতন ও ঘরের জিনিসপত্র বিক্রি শুরু করে। এ অবস্থায় গত ২ জুন-২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত রাজুকে একশত টাকা জরিমানা ও ৫ মাসের জেল দেয়। সে জেলে যাবার পর ছোটভাই লিমন ভয়ে ঢাকায় চলে যায়। ৫ মাস জেল খাটার পর গত রোববার (১ নবেম্বর) জেল থেকে মুক্তি পেয়েই মোবাইলে মাকে প্রাণ নাশের হুমকি দেয়। কোন উপায় না পেয়ে মা নাসিমা বেওয়া নাতি মিনহাজকে নিয়ে ঐদিনই বাপের বাড়ি পাইকের চড়া চলে যায়। বাড়িতে এস রাজু ঘরবাড়ি ভাংচুর চালায় ও মাকে খুজতে থাকে। এব্যাপারে মা নাসিমা বেওয়া রোববার রাতে থানায় গেলে থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বলে। থানা পুলিশের পরামর্শ মতো সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে ঘটনার বর্ণনা দিয়ে প্রাণ বাঁচানোর দাবী জানান।

মা নাসিমা বেওয়া জানান, আমি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গেছি থানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসতে বলেছে। ওনার কাছে আসলাম ওনি আবার থানায় যেতে বললো। রাজু দেখা পেলে আমাকে মেরে ফেলবে। তিনি তার প্রাণ বাঁচানোর অকুতি জানান।

এব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ জানান, খবর পেয়ে রোববার রাতে আমি তার বাড়িতে যাই কিন্তু সে কোন কথাই শুনতে চায়না। সে তার মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ঘরবাড়ির তালা ও বেড়া ভেঙ্গে ফেলেছে। মাঝে মাঝে সে আত্মহত্যার হুমকি দিচ্ছে। প্রাণ ভয়ে তার মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, অভিযোগকারী মহিলা আমার কাছে এসেছিলো তাকে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে।

ওসি আজিম উদ্দিন জানান, ওনি ( নাসিমা) এসছিলো কিনা আমি কোর্টে থাকার কারণে জানিনা। ওনি আসলে আমরা জিডি করা হবে।