অনলাইন, ০৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এমপি পুত্র সাদমান গ্রেপ্তার তরুণীকে জোরপূর্বক আট মাস ধরে আটকে বিয়ে করার অভিযোগ শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ণ ও মোবাইল উদ্ধার অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দুই দফা অভিযানে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ মৌলভীবাজারে জম-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত নেত্রকোণা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ নওগাঁয় ক্লিনিক চত্বর থেকে অজ্ঞাত মধ্যবয়সী এক হিন্দু নারীর লাশ উদ্ধার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে মিললো সত্যতা আশানুরূপ শিক্ষার্থী পাশ না করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বিস্ফোরণ, তদন্তে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালীতে জমি বিরোধে হামলা, প্রাণ গেল ৪২ বছর বয়সী নারীর। যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৪১ তিন দশকের অভিনয় জীবনে পাঁচ শতাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়, মানসিক অসুস্থতায় বিপর্যস্ত জীবন সমু চৌধুরী কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে বিছানায় ৯ বছরের আদিব মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা
হোম › বাংলাদেশ › যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৪১

যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৪১

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:০৯ পিএম, ০২ নভেম্বর, ২০২৬ 5
যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৪১
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলার নয়টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।


জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে ১৭ জন, চৌগাছা থেকে ২ জন, মণিরামপুর থেকে ৩ জন, শার্শা থেকে ২ জন, অভয়নগর থেকে ৪ জন, কেশবপুর থেকে ৩ জন, বাঘারপাড়া থেকে ৪ জন, বেনাপোল থেকে ৪ জন এবং ঝিকরগাছা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।