অনলাইন, ০৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এমপি পুত্র সাদমান গ্রেপ্তার তরুণীকে জোরপূর্বক আট মাস ধরে আটকে বিয়ে করার অভিযোগ শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ণ ও মোবাইল উদ্ধার অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দুই দফা অভিযানে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ মৌলভীবাজারে জম-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত নেত্রকোণা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ নওগাঁয় ক্লিনিক চত্বর থেকে অজ্ঞাত মধ্যবয়সী এক হিন্দু নারীর লাশ উদ্ধার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে মিললো সত্যতা আশানুরূপ শিক্ষার্থী পাশ না করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বিস্ফোরণ, তদন্তে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালীতে জমি বিরোধে হামলা, প্রাণ গেল ৪২ বছর বয়সী নারীর। যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৪১ তিন দশকের অভিনয় জীবনে পাঁচ শতাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়, মানসিক অসুস্থতায় বিপর্যস্ত জীবন সমু চৌধুরী কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে বিছানায় ৯ বছরের আদিব মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা
হোম › বাংলাদেশ › শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে মিললো সত্যতা

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে মিললো সত্যতা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:১৪ পিএম, ০২ নভেম্বর, ২০২৬ 3
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে মিললো সত্যতা
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরের উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর চিঠি পাঠানোর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ।


বিদ্যালয়ের অভিভাবকদের দাবি, কয়েক মাস ধরে ওই শিক্ষক ছাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভাবে ব্যাড ট্যাচ করে আসছিলেন। বিষয়টি প্রধান শিক্ষককে একাধিকবার জানানো হলেও কার্যকর কোন ব্যবস্থা নেননি তিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক করে তাকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত হলেও তা মানেননি প্রধান শিক্ষক আনোয়ারুল আবেদীন বর্ষণ ও অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম।


শুধু ওই এক শিক্ষার্থীই নয় বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও একই ধরনের অভিযোগ করেছে। সর্বশেষ প্রায় ১০ জন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়। পরে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে তদন্ত করে এর সত্যতা পেয়েছেন।


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ক্লাসে হৈচৈ করলে শিক্ষার্থীদের থামাতে তিনি গায়ে হাত দিতেন। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করে বিষয়টি মিমাংসা করা হয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল আবেদীন বর্ষণ বলেন, ওই শিক্ষককে পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে শিক্ষক সংকটের কারণে তাকে ক্লাস নিতে হয়েছে।


সহকারী শিক্ষা কর্মকর্তা পবিত্র কুমার বলেন, অভিযুক্ত শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আপস হয়েছে এবং এ-সংক্রান্ত একটি আপসনামা দেওয়া হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ধরনের ফৌজদারি অপরাধ আপসযোগ্য নয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।