অনলাইন, ০৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এমপি পুত্র সাদমান গ্রেপ্তার তরুণীকে জোরপূর্বক আট মাস ধরে আটকে বিয়ে করার অভিযোগ শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ণ ও মোবাইল উদ্ধার অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দুই দফা অভিযানে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ মৌলভীবাজারে জম-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত নেত্রকোণা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ নওগাঁয় ক্লিনিক চত্বর থেকে অজ্ঞাত মধ্যবয়সী এক হিন্দু নারীর লাশ উদ্ধার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে মিললো সত্যতা আশানুরূপ শিক্ষার্থী পাশ না করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বিস্ফোরণ, তদন্তে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালীতে জমি বিরোধে হামলা, প্রাণ গেল ৪২ বছর বয়সী নারীর। যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৪১ তিন দশকের অভিনয় জীবনে পাঁচ শতাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়, মানসিক অসুস্থতায় বিপর্যস্ত জীবন সমু চৌধুরী কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে বিছানায় ৯ বছরের আদিব মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা
হোম › বাংলাদেশ › মৌলভীবাজারে জম-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত

মৌলভীবাজারে জম-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:১৮ পিএম, ০২ নভেম্বর, ২০২৬ 2
মৌলভীবাজারে জম-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বড়গাছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর আলম বড়গাছ গ্রামের উম্মর মিয়ার ছেলে। তিনি ১৪ মাস বয়সী এক সন্তানের জনক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়নুল হক (২৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রের বরাতে জানা যায়, উপজেলার রামপাশা গ্রামের লন্ডনপ্রবাসী দুলা মাস্টারের ছেলে রিপন আহমেদের জমি বিক্রিকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মাহমুদ মিয়া (৩৫), মামুন মিয়া (৩০) ও ময়নুল হকের বিরোধ সৃষ্টি হয়। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরের চাচাতো ভাই সাহেল জমি কেনার জন্য দুইজন ক্রেতাকে নিয়ে আসেন। এ সময় জমি নিয়ে আলোচনার জন্য জাহাঙ্গীরের বড় ভাই জহিরুল ইসলাম জসিমকে ডেকে আনা হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন জমি বিক্রিতে বাঁধা দেন। একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে জসিমের মাথায় আঘাত করা হয় এবং দেশীয় অস্ত্র দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে জাহাঙ্গীর ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জাহাঙ্গীর মারা যান। এ ছাড়া স্থানীয় মাদ্রাসার একটি বিষয় নিয়েও কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল বলে জানা গেছে। নিহতের বাড়িতর অবস্থা গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহতের বাবা-মা ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় জাহাঙ্গীরের চাচা সুন্দর আলী অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হামলার জন্য দা ও লাঠি আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল। মামুন,মাহমুদ ও ময়নুল-এই তিন ভাই তাঁদের ভাগনে সামি ও ভগ্নীপতি খয়েরকে নিয়ে জাহাঙ্গীর ও তাঁর ভাইয়ের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর অভিযুক্তদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলেও দাবি করেন সুন্দর আলী।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় ময়নুল হক নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।