Columbus | ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ডা. শফিকুর রহমানের বক্তব্য: সফর হতে হবে সমতা, মর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম মন্ত্রিসভায় বড় রদবদল: নতুন মুখ ৫, কে পেলেন কোন মন্ত্রণালয়? দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চ, প্রস্তুতি নিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পারস্পরিক আস্থা তৈরি হলেই ভারত সফর, তাড়াহুড়ো নেই: হুমায়ুন কবির সুখী-সমৃদ্ধ একটি নতুন দেশ গড়ে উঠবে, প্রত্যাশা ফখরুলের কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের ৯২তম জন্মদিন আজ তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে উত্তাপ, বিক্ষোভের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ? ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে কাল লড়াই ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক সন্ধিক্ষণে কলকাতায় ৯ বাংলাদেশির মৃত্যু, দমকল সদর দপ্তরের পাশের হোটেলেই ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারতের ইতিবাচক বার্তা, সর্বোচ্চ সম্মানের আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে ফের কূটনৈতিক অচলাবস্থা, আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
হোম অর্থনীতি "ছয় খাতে বাণিজ্য চায় দক্ষিন কোরিয়া"

"ছয় খাতে বাণিজ্য চায় দক্ষিন কোরিয়া"

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:০৭ এএম, ০৫ এপ্রিল, ২০২৪ 228
"ছয় খাতে বাণিজ্য চায় দক্ষিন কোরিয়া"

অর্থনীতি কলামিষ্টঃ তানজিমা আক্তার 

বাংলাদেশে আরও বাণিজ্য বাড়াতে ছয় খাতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে দুই দেশের সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তির (এমওইউ) প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি বলছে, দুই দেশ মুক্তবাণিজ্য চুক্তিতে যাওয়ার আগে এই এমওইউ সম্পন্ন করতে পারে- যাতে করে আরও বেশি কোরিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হয়।

সূত্র জানায়, এরই মধ্যে সমঝোতা চুক্তির একটি খসড়া পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট দফতর সেই খসড়া পর্যালেচনা করছে।

বেসরকারি খাতের ওই চুক্তির সূত্র ধরেই এখন দুই দেশের সরকারের মধ্যে অনুরূপ একচি সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে কোরিয়া। এ বিষয়ে সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী বলেন কোরিয়া বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায়। তারই অংশ হিসেবে তারা বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে এফবিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে তারা সহায়তা করছে।

এখন সরকারের সঙ্গে চুক্তিতে কী ধরনের সহায়তার প্রস্তাব রয়েছে-তা না জেনে কোনো মন্তব্য করা যাবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে কোরিয়ার বড় ধরনের বিনিয়োগ রয়েছে। চট্টগ্রামে কোরীয় ইপিজেড রয়েছে।তারা এসব কোম্পানির টেকসই বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি তাদের দেশের আরও কোম্পানির বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের বিষয়টি তুলে ধরেছে।

এজন্য দেশটি কিছু বাণিজ্য বাধাসহ কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কহার কমানোর সুপারিশ করেছে। এসব সুপারিশের পাশাপাশি কোরিয়া চাইছে তারা বাংলাদেশের ডিজিটাল ইকোনমির পাশাপাশি পরিবেশবান্ধব (গ্রিন ইকোনমি) সবুজ অর্থনীতিতে সহায়তা বাড়াতে। এ ছাড়া ভারী শিল্পের পাশাপাশি এসমইএ শিল্পেও ব্যাপক দক্ষতা রয়েছে কোরিয়ার। এ বিষয়গুলোতে সহায়তা করতেই তারা দুই দেশের সরকারের মধ্যে বাণিজ্য বিষয়ে একটি সমঝোতা চুক্তির আগ্রহ প্রকাশ করেছে। কোরিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩ দশমিক ০৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৩৮ দশমিক ৭১ শতাংশ বেশি। ২০২১ সালে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৮৮ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিপক্ষীয় এই বাণিজ্য কোরিয়ার অনুকূলে। বাংলাদেশ দেশটিতে ১ বিলিয়ন ডলারের কম পণ্য রপ্তানি করলেও আমদানি করে চার গুণের বেশি। ২০২২ সালে দেশটি থেকে বাংলাদেশের পণ্য আমদানির পরিমাণ ছিল ২ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।