Columbus, ০৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ মাদক মামলায় দুইজনের নওগাঁয় যাবজ্জীবন কারাদণ্ড চর ফকিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, আজীবন বহিষ্কার ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক হিসেবে নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জামায়াতের লিফলেট বিতরণ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গায় ইউনিয়নের ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু সড়ক দুর্ঘটনায় আহত নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক জাতীয় শিক্ষক দিবস: শিক্ষক শুধু পাঠদানকারী নন, জাতি গঠনের কারিগর মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সোনাইমুড়ীতে ‘মব’ তৈরির অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি রামখানা ইউনিয়নে ঘরে ঘরে গণসংযোগ, দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় সংগ্রাম নিয়েই যার জীবন সাবেক মেধাবী ছাত্রনেতা শহিদুল ইসলাম ব্যাপারী
হোম › জাতীয় › জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৪ পিএম, ২১ আগস্ট, ২০২৬ 163
জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম

নিউইয়র্ক ভয়েস বাংলা ডেস্ক:

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এসেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।


শুক্রবার (২১ আগস্ট) রাতে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথের পর দপ্তর বণ্টন ও পুনর্বণ্টনের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে এই পরিবর্তন আনা হয়। নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে একজন আগে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


তথ্য মন্ত্রণালয় ছাড়লেন জহির উদ্দিন স্বপন


জহির উদ্দিন স্বপন এতদিন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। মন্ত্রিসভার নতুন রদবদলে তাঁকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। তাঁর ছেড়ে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।


এর আগে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।


বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম


মন্ত্রিসভার পুনর্বণ্টনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েও। এতদিন এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আফরোজা খানম (রিতা) এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।


আফরোজা খানমের জায়গায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। তিনি এতদিন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। শুক্রবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁকে মন্ত্রণালয়টির পূর্ণ দায়িত্ব দেওয়া হয়।


খাদ্য মন্ত্রণালয়ে বর্তমানে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী। তিনি একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।


স্থানীয় সরকারে মঈন খান, পার্বত্য চট্টগ্রামে সাচিং প্রু জেরী


রদবদলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় মন্ত্রণালয়টির দায়িত্ব শূন্য হয়েছিল।


নতুন মন্ত্রী সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে দীপেন দেওয়ানের পদত্যাগের পর মন্ত্রণালয়টির মন্ত্রীর পদ শূন্য ছিল।


পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী


নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। একই মন্ত্রণালয়ে আগে থেকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শামা ওবায়েদ ইসলামও বহাল রয়েছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।


অন্যদিকে মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।


শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন পূর্ণমন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। এর আগে একই দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান শেষে রাতেই নতুন সদস্যদের দপ্তর বণ্টন এবং কয়েকজন পুরোনো মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়।