অনলাইন, ০৩ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শ্রীমঙ্গল চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন অনিয়ম বরদাশত নয়, কারো ভুলের দায় বিএনপি নেবে না: সতর্কতা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভোগডাঙ্গায় জমজমাট জুনিয়র ফুটবল ফাইনাল, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, কেটে দিলো ৮ হাজার পানগাছ ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত নবিতে আরও দুটি বিভাগ চালু সক্ষমতা যাচাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নওগাঁয় ৬ দিনের দুর্গাপূজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বর্ধিত সভা নওগাঁয় হিন্দু নারীর সঙ্গে পরকিয়ার অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী আটক নওগাঁয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত দৌলতপুরে মাদকের টাকা নিয়ে বিরোধ: ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যুর অভিযোগ। কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ১৫ লাখ টাকার মাদক ও পণ্য জব্দ। লন্ডনে সরোয়ার আলমগীর এম‌পি'র সা‌থে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি বিমানবন্দরে তর্ক-বিতর্ক ও হুমকির অভিযোগ: মামলা হওয়ার কয়েক ঘণ্টার পর গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
হোম › আমেরিকা › কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫১ এএম, ১৯ আগস্ট, ২০২৬ 178
কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিউইয়র্ক প্রতিনিধ ||

আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬ উপলক্ষে নিউইয়র্কে ৫ সদস্যের কমিটি গঠন


নিউইয়র্কের উডসাইডে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬ উপলক্ষে কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।


সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও তিনবারের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম আজিজ। সভা পরিচালনা করেন সাবেক নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন।


সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রাথমিক দায়িত্ব পান এম আজিজ, আলাউদ্দিন বুলু, নিজাম উদ্দিন, লুৎফুল করিম ও ফখরুল ইসলাম বেলাল।


পরবর্তীতে তাদের উদ্যোগে কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।


কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি

প্রধান উপদেষ্টা: অ্যাডভোকেট জামাল আহমেদ জনি

চেয়ারম্যান: বেলাল মাহমুদ

প্রধান সমন্বয়কারী: বাবুল চৌধুরী

আহ্বায়ক: রুহুল আমিন সিদ্দিকী

সদস্য সচিব: আনোয়ার হোসাইন


সভায় জানানো হয়, এই কমিটি শিগগিরই কুনু–ফিরোজ পরিষদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি এবং পাঁচটি বোরো কমিটি গঠন করবে।


আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচনকে সামনে রেখে কুনু–ফিরোজ পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে বাংলাদেশ সোসাইটি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন পরিষদের সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মধ্য দিয়ে তাদের নির্বাচনী প্রস্তুতিও আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল।