অনলাইন, ১৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা
হোম › বাংলাদেশ › অর্থপাচার রোধে সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে বিএফআইইউর নতুন উদ্যোগ

অর্থপাচার রোধে সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে বিএফআইইউর নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৬ এএম, ০১ সেপ্টেম্বর, ২০২৬ 62
অর্থপাচার রোধে সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে বিএফআইইউর নতুন উদ্যোগ

ঢাকা প্রতিনিধি॥

বাণিজ্যের আড়ালে অর্থপাচার বা ট্রেড-বেজড মানি লন্ডারিং (টিবিএমএল) প্রতিরোধে সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে একটি আন্তঃসংস্থা স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।


বিএফআইইউর উদ্যোগে গত ৩০ আগস্ট সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাণিজ্যের আড়ালে অর্থপাচারের বিদ্যমান ঝুঁকি ও চ্যালেঞ্জ, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো, তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালী করা এবং তদন্তে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।


প্রস্তাবিত কমিটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় কাজ করবে। এতে নিয়ন্ত্রক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, কাস্টমস কর্তৃপক্ষ, তফসিলি ব্যাংক এবং সংশ্লিষ্ট বেসরকারি খাতের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে।


বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা ও বেনাপোল কাস্টমস হাউসসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ১৫টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।


বিএফআইইউ জানিয়েছে, বাণিজ্যভিত্তিক অর্থপাচারের পদ্ধতি ও কৌশল ক্রমেই জটিল ও পরিবর্তনশীল হচ্ছে। ফলে শুধু একটি সংস্থার নজরদারির মাধ্যমে এ ধরনের অপরাধ কার্যকরভাবে শনাক্ত ও প্রতিরোধ করা কঠিন। এ কারণে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান এবং সমন্বিত ঝুঁকি বিশ্লেষণ কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


নতুন স্টিয়ারিং কমিটি বিদ্যমান ঝুঁকি ও চ্যালেঞ্জ পর্যালোচনা, ইতোমধ্যে নেওয়া পদক্ষেপের অগ্রগতি মূল্যায়ন, তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে কাজ করবে। নিয়মিত বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।


তথ্যসূত্র: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU), প্রথম আলো, The Business Standard


New York Voice Bangla