এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
আহিদুল ইসলাম
নওগাঁ প্রতিনিধি॥
নওগাঁর ধামইরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ (সকল বিষয়ে) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পরিষদ ডাক বাংলোয় ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির আয়োজনে ৭৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১৩৩ টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন ধামইরহাট উপজেলার পলাশবাড়ী এলাকার রাবেতা বিনতে রমজান এর পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর আখতার হোসেনের সভাপতিত্বে ও সমিতির কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, ওসি মিন্টু রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ.আর.এম সাদাত, সহ-সভাপতি মো. আবাবিল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, অর্থ সম্পাদক তানভির আলম প্রমুখ।
শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ গাছ তুলে দেন।