Columbus, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শ্রীমঙ্গলে ঘুমাতে গিয়ে খাটের নিচে ১৬ ফুটের বিশাল অজগর; অতঃপর উদ্ধার করাচির ডিজিটাল স্বাস্থ্য সম্মেলনে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার নওগাঁয় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী বিক্রেতাসহ ৯জনকে গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নওগাঁয় ৩৬ লাখ টাকায় মাদরাসায় নিয়োগ পেলেন ৪ জন; বোর্ডে ছিলেন না সভাপতি কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা কোম্পানীগঞ্জে প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব প্রফেসর নুরুল ইসলাম সিদ্দিকীর ইন্তেকাল কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত সেনবাগে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার অগ্নি সন্ত্রাসের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার ভেতরের সংকট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভা: ৯ দফা দাবি ও সাংগঠনিক নির্দেশনা AIUB-তে Junior Executive নিয়োগ, আবেদনের শেষ সময় ২২ সেপ্টেম্বর
হোম বাংলাদেশ কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ 4
কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি


বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে বসুরহাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৯টি দল অংশ নেয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম।


প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২০ বছর বয়সী তরুণ খেলোয়াড়রা অংশ নেন। খেলাধুলার মাধ্যমে তরুণদের শৃঙ্খলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।


প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে নোয়াখালী জেলার আরও চারটি থানায়ও কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হয়েছে।