Columbus, ০৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ভোট শেষ হতে শুরু, প্রাথমিক বুথফেরত জরিপে জীবনযাত্রার ব্যয়ই প্রধান ইস্যু মিরপুর-১১-এ পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, আটক কয়েকজন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগের লক্ষ্য: প্রধানমন্ত্রী ওয়েস্টচেস্টারে ব্যালট স্ক্যানার বিকল, তবু চলছে ভোটগ্রহণ; ‘প্রতিটি ভোট গণনা হবে’ ‎কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বসুরহাট পৌর স্বপ্নপূরী মার্কেটের নির্বাচনে সভাপতি জাকের হোসেন, সম্পাদক তোফায়েল রাসেল নির্বাচিত পাকিস্তানে পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় হামলা, দুই পুলিশ নিহত, অপহৃত চার স্বাস্থ্যকর্মী মাউন্ট এভারেস্টের কাছে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত হরমুজ প্রণালির কাছে ইরানে মার্কিন হামলা, ‘প্রতিরক্ষামূলক অভিযান’ বলছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, নজর হাউস ও সিনেটের দিকে টানা আন্দোলনে অস্থির পোশাকশিল্প, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়কে শ্রমিকরা এমপি পুত্র সাদমান গ্রেপ্তার তরুণীকে জোরপূর্বক আট মাস ধরে আটকে বিয়ে করার অভিযোগ
হোম › বাংলাদেশ › কোম্পানীগঞ্জে প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব প্রফেসর নুরুল ইসলাম সিদ্দিকীর ইন্তেকাল

কোম্পানীগঞ্জে প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব প্রফেসর নুরুল ইসলাম সিদ্দিকীর ইন্তেকাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ 49
কোম্পানীগঞ্জে প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব প্রফেসর নুরুল ইসলাম সিদ্দিকীর ইন্তেকাল

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব ও দাঈ জনাব প্রফেসর নুরুল ইসলাম সিদ্দিকী ইন্তেকাল করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ইসলামী অঙ্গন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


মরহুম নুরুল ইসলাম সিদ্দিকী রামপুর ইউনিয়নের একজন প্রবীণ রুকন হিসেবে ইসলামী কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি তিনি দাওয়াতি কার্যক্রম ও দীনের খেদমতে ভূমিকা রেখেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


তাঁর মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত-শিবিরের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর নেক আমল ও দীনের খেদমত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়েছে।


মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।