Columbus, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
পেনসিলভেনিয়ায় বাংলাদেশ মেলা ২০২৬ সফল করতে প্রস্তুতি সভা পেনসিলভানিয়া বইমেলার প্রস্তুতি সভা: নতুন প্রজন্ম ও কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রত্যয় ট্রাম্প–মেলানিয়ার নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিটিশ আমলের কুলাউড়া জংশনের স্থাপনা ধ্বংসের মুখে আপত্তিকর আচরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য বাসে করে অভিনব কৌশলে ৪০ বোতল ফেনসিডিল পাচারকালে যুবক আটক প্রেমিকার প্রত্যাখ্যানের যন্ত্রণা সইতে না পেরে দুর্গাপুরে কিশোরের আত্মহত্যা যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু মৌলভীবাজারে ভবন থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার দেখে ভালো লাগছে, আসার জন্য ধন্যবাদ—ডা. জুবাইদাকে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ গুতেরেসের শেষ UNGA ভাষণে যুদ্ধ, বৈষম্য, জলবায়ু ও AI নিয়ে সতর্কবার্তা দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু। জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, কোম্পানীগঞ্জ হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের
হোম আমেরিকা পেনসিলভানিয়া বইমেলার প্রস্তুতি সভা: নতুন প্রজন্ম ও কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রত্যয়

পেনসিলভানিয়া বইমেলার প্রস্তুতি সভা: নতুন প্রজন্ম ও কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রত্যয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 103
পেনসিলভানিয়া বইমেলার প্রস্তুতি সভা: নতুন প্রজন্ম ও কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রত্যয়

নিউইয়র্ক ভয়েস বাংলা | পেনসিলভানিয়া প্রতিনিধি


পেনসিলভানিয়ায় আসন্ন বাংলা বইমেলাকে আরও সফল, প্রাণবন্ত ও প্রজন্মবান্ধব করে তুলতে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। আসিফ বিরিয়ানি হাউসে অনুষ্ঠিত এ সভায় বইমেলার সার্বিক আয়োজন, নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের বইমেলার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে। পেনসিলভানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের বইমেলার পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়। তরুণদের নেতৃত্বে পাঠচক্র, সাহিত্য আড্ডা, মতবিনিময় এবং সৃজনশীল বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


একই সঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলা বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের হাতে বাংলাদেশের সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান ও শিশুতোষ বই পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উঠে আসে সভায়। প্রবাসী নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের শেকড় ও বাংলা ভাষার সম্পর্ক আরও দৃঢ় করাকে বইমেলার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।


সভায় পেনসিলভানিয়ায় বসবাসরত চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক, গবেষক, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার জ্ঞানী-গুণী ব্যক্তিদের বইমেলার সঙ্গে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আলোচনা, সেমিনার, মতবিনিময় ও বিশেষ আয়োজন করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।


এছাড়া কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বইমেলাকে একটি সর্বজনীন কমিউনিটি আয়োজন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিতরা।


আয়োজকদের প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের পেনসিলভানিয়া বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন না হয়ে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও নতুন প্রজন্মের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে।


“বইয়ের আলোয়, গড়ি সুন্দর আগামী”—এই প্রত্যয়কে সামনে রেখে আগামী ২১ ও ২২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে পেনসিলভানিয়া বইমেলা।