অনলাইন, ০৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সিলেট টেস্ট: হৃদয়ের প্রথম টেস্ট ফিফটি, তবু ওয়ারিকানের ফাঁদে মুশফিক-লিটন; ৫ উইকেটে ১৪১ বাংলাদেশ খুলনায় রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, পাশে ‘কারণ’ লিখে পোস্টার পোশাক খাতে অস্থিরতায় ইন্ধনের সন্দেহে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, ব্যবসায়ী মহলে উদ্বেগ জুমার নামাজের সময় চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, দুর্বৃত্তদের ধরতে অভিযান ওয়াশিংটনে ‘অনাগরিকদের’ ব্যালট আলাদা রাখতে চাপ দিতে পারবে না বিচার বিভাগ: ফেডারেল আদালত মৌলভীবাজারে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু, জুমায় হাজারো মুসল্লির ঢল অনিবন্ধিত অভিবাসী শিক্ষার্থীদের ইন-স্টেট টিউশন: পেন স্টেটের বিরুদ্ধে মামলা করল ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট লাগবে না, প্রত্যর্পণ চুক্তিতেই হস্তান্তর চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াত জোট ও নারী প্রতিনিধিত্বে আপত্তি, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি ৭ নভেম্বরের মতো হতে পারে: জামায়াত আমির সুজি ওয়াইলসের বিদায়, ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার জীবননগর সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতে মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা, কলেজছাত্র নাসিমের মৃত্যু ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—৭ নভেম্বরের বাণীতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম
হোম › বাংলাদেশ › জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, কোম্পানীগঞ্জ হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, কোম্পানীগঞ্জ হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৪ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৬ 47
জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, কোম্পানীগঞ্জ হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:


নোয়াখালীর কোম্পানীগঞ্জে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে এক পক্ষ। পরে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুই পক্ষের লোকজনের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে।


ঘটনাটি উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জালাল আহমেদ মেম্বারের বাড়িতে ঘটেছে বলে জানা গেছে।


অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির বেলাল হোসেন, আবু বক্কর ছিদ্দিক, জহির উদ্দিন, শাহীন, রিজন ও তুহিনের সঙ্গে নুর নবীর পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এর আগে একাধিকবার সামাজিক বৈঠক ও মামলা-মোকদ্দমার ঘটনাও ঘটেছে।


অভিযোগকারীদের দাবি, জমি-সংক্রান্ত একটি মামলায় তাদের পক্ষে রায় হওয়ার পরও প্রতিপক্ষ তা মেনে না নিয়ে তাদের দখলে থাকা জায়গা দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে বেলাল হোসেন, আবু বক্কর ছিদ্দিক ও জহির উদ্দিনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।


হামলায় শাহেদা খাতুন, মোজাম্মেল হোসেন, ফরিদা আক্তার ও মেহেদী হাসানসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগকারী পক্ষ দাবি করেছে। একই সময় বাড়িঘরে ভাঙচুরের অভিযোগও করা হয়।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বেলাল হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বরং এ ঘটনায় তাদের পক্ষের চারজন গুরুতর আহত হয়েছেন।


এদিকে ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুই পক্ষের লোকজনের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটে। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনায় দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।