Columbus, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ট্রাম্প–মেলানিয়ার নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিটিশ আমলের কুলাউড়া জংশনের স্থাপনা ধ্বংসের মুখে আপত্তিকর আচরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য বাসে করে অভিনব কৌশলে ৪০ বোতল ফেনসিডিল পাচারকালে যুবক আটক প্রেমিকার প্রত্যাখ্যানের যন্ত্রণা সইতে না পেরে দুর্গাপুরে কিশোরের আত্মহত্যা যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু মৌলভীবাজারে ভবন থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার দেখে ভালো লাগছে, আসার জন্য ধন্যবাদ—ডা. জুবাইদাকে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ গুতেরেসের শেষ UNGA ভাষণে যুদ্ধ, বৈষম্য, জলবায়ু ও AI নিয়ে সতর্কবার্তা দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু। জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, কোম্পানীগঞ্জ হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম বাংলাদেশ বাসে করে অভিনব কৌশলে ৪০ বোতল ফেনসিডিল পাচারকালে যুবক আটক

বাসে করে অভিনব কৌশলে ৪০ বোতল ফেনসিডিল পাচারকালে যুবক আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৯ এএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 6
বাসে করে অভিনব কৌশলে ৪০ বোতল ফেনসিডিল পাচারকালে যুবক আটক

মামুন রণবীর,

নেত্রকোণা জেলা প্রতিনিধি :


নেত্রকোণার পূর্বধলা উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম জাকির হোসেন মৃদুল (২১)। সে জেলার কলমাকান্দা উপজেলার বামনগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।


সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে রাতে শ্যামগঞ্জ এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনক ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় ওই যুবকের কাছে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। অভিনব কৌশলে সে এসব মাদক ঢাকায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিলো।


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আটককৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করে।