অনলাইন, ০৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মণিরামপুরে নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার শার্শায় আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় সংহতি দিবসে কোম্পানীগঞ্জে প্রীতি ফুটবল: উপজেলা প্রশাসনকে ৬-০ গোলে হারাল বসুরহাট পৌরসভা সংহতি দিবসে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা দৌলতপুরে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান বাচ্চু মোল্লার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের পেসার মোহাম্মদ শামি ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: শোভাযাত্রার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান হৃদয়ের অপরাজিত ২৪২, মুশফিককে ছাড়িয়ে টেস্টে দেশের সর্বোচ্চ ইনিংস; সিলেটে ৩০ রানের লিড বাংলাদেশের সংহতি দিবসের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক নাসিরনগরে র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা রোবেন দ্বীপের কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’: বিজেপি এমপি নিশিকান্ত দুবে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১ নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবারে একজনের কারাদণ্ড, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
হোম › বাংলাদেশ › প্রেমিকার প্রত্যাখ্যানের যন্ত্রণা সইতে না পেরে দুর্গাপুরে কিশোরের আত্মহত্যা

প্রেমিকার প্রত্যাখ্যানের যন্ত্রণা সইতে না পেরে দুর্গাপুরে কিশোরের আত্মহত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৮ এএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 42
প্রেমিকার প্রত্যাখ্যানের যন্ত্রণা সইতে না পেরে দুর্গাপুরে কিশোরের আত্মহত্যা

মামুন রণবীর,

নেত্রকোণা জেলা প্রতিনিধি :


প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়া এবং সরাসরি প্রত্যাখ্যানের কষ্ট সইতে না পেরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। তার নাম মহসিন আল নাঈম (১৭)। সে দুর্গাপুরের মতিউর রহমানের ছেলে।


গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকায় নিজ বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে দুর্গাপুর থানা পুলিশ।


পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, স্থানীয় এক ইউপি সদস্যের মাদরাসা পড়ুয়া মেয়ের সাথে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। যেহেতু ছেলেটির বয়স মাত্র ১৭ বছর এবং মেয়েটিও অপ্রাপ্তবয়স্ক, তাই তাদের বিয়ের বিষয়টি এখনই সম্ভব ছিল না। এরমধ্যে ওই মেয়ের পরিবার মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক করে।


গতকাল বিয়ের বাজার করার সময় দুর্গাপুরে ওই কিশোরের সাথে মেয়েটির দেখা হলে সেখানে মেয়েটি তাকে সরাসরি প্রত্যাখ্যান করে। এ ঘটনায় নাঈম মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে চরম ভেঙে পড়ে।


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ নিহতের মায়ের বরাত দিয়ে বলেন, গতকাল সোমবার নিজ বাড়িতে ফিরে নাঈম তার মাকে সব ঘটনা খুলে বলে। পরে সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং একপর্যায়ে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।


ওসি বলেন, পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে মধ্যরাত ১২টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।


নিহতের মা মারুফা আক্তার এ ঘটনার জন্য প্রেমিকা ও তার বাবাকে দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


পুলিশ জানায়, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

লিংক কপি হয়েছে ✓