অনলাইন, ০৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের পেসার মোহাম্মদ শামি ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: শোভাযাত্রার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান হৃদয়ের অপরাজিত ২৪২, মুশফিককে ছাড়িয়ে টেস্টে দেশের সর্বোচ্চ ইনিংস; সিলেটে ৩০ রানের লিড বাংলাদেশের সংহতি দিবসের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক নাসিরনগরে র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা রোবেন দ্বীপের কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’: বিজেপি এমপি নিশিকান্ত দুবে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১ নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবারে একজনের কারাদণ্ড, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ১০ বছরে বিদেশি ঋণের বকেয়া তিন গুণ, ২০২৫ শেষে দাঁড়াল ১১ হাজার ৩৪৩ কোটি ডলার: বিশ্বব্যাংক সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস উল্টে মাদ্রাসাশিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ২০ সিলেট টেস্টে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি, লাঞ্চে ৭ উইকেটে ২০৫ রান বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাতভর নাশকতা: একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ৭ নভেম্বরে আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রদর্শনীতে ৩ হাজার ক্যাডেট
হোম › বাংলাদেশ › যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু

যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৫ এএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 97
যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতগাও ইউনিয়নের লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আলম এশিয়া পরিবহন একটি যাত্রীবাহী বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সিএনজিকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হয়।


দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানা গেছে।


শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দু'জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


পুলিশ জানায়, নিহতদের মরদেহ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

লিংক কপি হয়েছে ✓